1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ট্যুরের টাকা জোগাড় করতে নাতনি ও প্রেমিক মিলে নানাকে খুন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

নাতনি ও তার প্রেমিক মিলে পরিকল্পিতভাবে খুন করলো নানাকে। ঘুরতে যাওয়ার টাকা জোগাড় করতে এই হত্যাকাণ্ড ও লুটের ঘটনা ঘটায় তারা। এই ঘটনায় নাতনি আনিকার মাদকাসক্ত প্রেমিকও জড়িত ছিল বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, চকবাজারে খুন হওয়া হাজী মনসুর আহমেদকে প্রথমে সিরেটিভ ইনজেকশন দিয়ে তাকে হত্যার চেষ্টা করে আসামিরা।

কিন্তু ইনজেকশন দিতে গিয়ে ধস্তাধস্তির একপর্যায়ে শরীরে আঘাত পেয়ে মারা যান নানা হাজী মনসুর আহমেদ।

এই ঘটনায় নাতিসহ জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার এক মাস আগ থেকে পরিকল্পনা করা হয়। এই ঘটনায় আনিকা ও তার সহযোগীরা ৯২ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মত ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গভীর রাতে রাজধানীর চকবাজারে একটি বাসায় ঢুকে হাজী মনসুর আহমেদ (৭৮) নামে এক ব্যক্তিকে খুন করে স্বর্ণালংকার ও টাকাপয়সা লুটের ঘটনা ঘটে।

নিহতের ছেলে সারোয়ার আহমেদ জানান, দুর্বৃত্তরা বাবার হাত-পা বেঁধে টর্চার করে বাসার জিনিসপত্র লুট করেছে। এছাড়া মাথায় আঘাত করে তাকে হত্যা করেছে। বাসায় বেশকিছু নগদ টাকা ছিল। সেগুলো লুট করা হয়েছে। এর পরেই অনুসন্ধানে নামে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu