1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

যে কারণে সৌদির কাছে হারলো আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১২৫ সময় দর্শন

টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনা যেন রীতিমতো উড়ছিল! লিওনেল মেসির সেই আর্জেন্টিনাকেই মাটিতে নামিয়ে আনল এশিয়ার দল সৌদি আরব। শুরুতে পিছিয়ে পড়েও আলবিসেলেস্তেদের হারাল ২-১ গোলে, জন্ম দিল এবারের বিশ্বকাপের প্রথম অঘটনের।

ম্যাচের শুরুতেই লিওনেল মেসি পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিলেও, শেষপর্যন্ত লিড ধরে রাখতে পারে নি স্ক্যালোনি বাহিনী। দলের রক্ষণভাগের ব্যর্থতায় দ্বিতীয়ার্ধের আট মিনিটের মধ্যে দলটিকে মাটিতে নামিয়ে আনে এশিয়ার পরাশক্তি সৌদি আরব।

কাতারের লুসাইল স্টেডিয়ামে সি গ্রুপের প্রথম ম্যাচে মাঠে নামে এই দুই দল। ম্যাচের প্রথম থেকেই সৌদির রক্ষণভাগে দ্রুত আক্রমণ সাজাতে থাকে মেসি-ডি মারিয়ারা। ম্যাচের অষ্টম মিনিটে কর্ণার শট নেওয়ার পরই খেলা থামিয়ে দেন রেফারি। সঙ্গে সঙ্গে ‘ভিআর’ চেকের মাধ্যমে দেখা যায় ডি-বক্সের ভেতর ফাউলের শিকার হন পারেদেস। এতেই পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টিতে সৌদি গোলরক্ষককে বোকা বানিয়ে দলের হয়ে প্রথম গোলটি আদায় করে নেয় আলবেসেলিস্তারা।

তবে প্রথমার্ধে আরো তিনটি গোলের দেখা পেলেও অফসাইডের খাড়ায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের তিনটি গোলই বাতিল হয়ে যায়। প্রথমার্ধের ২২তম মিনিটে প্রথম গোলের পরেই লাউতারো মার্তিনেস আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন। মেসির পাস থেকে গোল করলেও ভিএআরে পরিষ্কার বোঝা যায় বল রিসিভ করার সময়েই মেসি অফসাইডে দাঁড়িয়েছিলেন।

২৮তম মিনিটে ও ৩৪তম মিনিটে আবারও দুইটি গোল অফসাইডে বাতিল করা হয়। এরপর আর কোনও দল গোল করতে না পারায় ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

তবে বিরতির পর থেকে ম্যাচে ঘুরে দাঁড়ায় এশিয়ার পরাশক্তিরা। অসাধারণ গোল করে দলকে সমতায় ফেরান ফরোয়ার্ড সালেহ আলশেহরি। তার ঠিক পাঁচ মিনিট পরই সৌদি সমর্থকদের আবারও আনন্দে ভাসান সালেম আলদাউসারি। চোখ ধাঁধানো গোলে দলকে লিড এনে দেন এই সেভিয়া তারকা।

এরপর ম্যাচে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও সম্ভব হয়নি আলবেসেলিস্তাদের। দলের মাঝ মাঠের ফুটবলাররা ছিলেন নিষ্প্রান। বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেও গোল বের করে আনতে পারেননি ফরোয়ার্ডরা। মাঝমাঠে লো সেলসোর অভাব বেশ ভালোভাবেই ভুগিয়েছে দলটিকে। তাছাড়া দলের ডিফেন্ডাররাও ছিলেন ছন্দহীন।

ম্যাচের যোগ করা সময়েও বেশি কয়েকবার গোলের সুযোগ তৈরি করে আর্জেন্টিনা। তবে সৌদি আরবের গোলকিপার আলওয়াইসের দৃঢ়তায় গোল বের করতে পারেনি মেসিরা। ফলে টানা ৩৬ ম্যাচের অপরাজেয় যাত্রা থেমে যায় আলবেসেলিস্তাদের। এর আগে আন্তর্জাতিক ফুটবলে সর্বশেষ আর্জেন্টিনা হেরেছিল ২০২০ সালের ১২ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বে।

প্রথম ম্যাচটা হেরেই শেষ করল লিওনেল মেসির দল। তাতে বিশ্বকাপ স্বপ্নটাও তাদের ধাক্কা খেল বড়সড়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu