লজিস্টিকসহ সব ক্ষেত্রে সেনাবাহিনীর সক্ষমতা বেড়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। জাতিসংঘ শান্তি মিশনে নিজেদের অবস্থান ধরে রাখতে সেনাবাহিনী সচেষ্ট আছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস ভবনে সশস্ত্র বাহিনী দিবসে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর বীর মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা ও সেনা সদস্যদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি সবার সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা উপহার প্রদান করেন।
‘অসামান্য সেবা পদক’ প্রাপ্ত ১০ জন এবং ‘বিশিষ্ট সেবা পদক’ অর্জনকারী ২০ জনসহ মোট ৩০ জন সেনা কর্মকর্তা ও সেনা সদস্যকে পদকে ভূষিত করেন সেনাপ্রধান।