1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিরাজগঞ্জে শিশু হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ৬ বছর বয়সী শিশু ইমন হত্যা মামলায় ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  এছাড়া দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ এরফান উল্লাহ এ দণ্ডদেশ দে।

দণ্ডপ্রাপ্তরা হলেন-বেলকুচি উপজেলার চকমকিমপুর গ্রামের বাসিন্দা সোহেল, কাউছার, হীরন, আল আমিন ও মো. ওসমান। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, উপজেলার চর মকিমপুর এলাকার মালয়েশিয়া প্রবাসী মো. চাঁন মিয়ার ৬ বছর বয়সী ছেলে ইমন ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি বিকেলে নিখোঁজ হয়। এর এক সপ্তাহ পর ২২ ফেব্রুয়ারি মাইঝাইল গ্রামের একটি বাঁশঝাড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুর চাচা সানোয়ার হোসেন বাদী হয়ে ওইদিন বিকেলে ৭ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়টি আল-আমিন ও মো. ওসমান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫ জনকে যাবজ্জবীন কারাদণ্ড দেন আদালত। মামলার বাকি দুই আসামি আলহাজ ও গোলামকে বেকসুর খালাস দেওয়া হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu