1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

অন্তঃকোন্দলে পুড়ছে কুমিল্লা মহানগর বিএনপি

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৩৯ সময় দর্শন

কুমিল্লা মহানগর বিএনপি অন্তঃকোন্দলে পুড়ছে। নগরীর শীর্ষ দুই নেতার কবজায় অঙ্গসংগঠনের একাধিক গুরুত্বপূর্ণ পদ। মহানগরের সব কমিটি থেকে বাদ পড়েছেন সাবেক মেয়র সাক্কুর অনুসারীরাও। এতে কুমিল্লা বিভাগীয় সমাবেশ সফল হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, কুমিল্লা মহানগর বিএনপি এখন সাংগঠনিকভাবে দুর্বল।
জানা যায়, প্রয়াত সাবেক নৌ মন্ত্রী আকবর হোসেনের মৃত্যুর পর থেকে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে কুমিল্লা বিএনপি। যেখানে এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, আর আরেক পক্ষের নেতৃত্বে সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিন। আরেক ধারা তৈরি হয়েছে মনিরুল হক চৌধুরীকে ঘিরে। তাদের রেষারেষির কারণে সিটি করপোরেশন হওয়ার প্রায় ১০ বছর পর চলতি বছরের মে মাসে মহানগর বিএনপির কমিটি ঘোষণা হয়। যেখানে শীষ পদ থেকে বাদ পড়েন সাক্বুর অনুসারীরা।

আহ্বায়ক পদে ইয়াসিনের অনুসারী আমিরুজ্জামান এবং সদস্য সচিব পদে মনিরুল হক চৌধুরীর অনুসারী যুবদল সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা দায়িত্ব পান। কিন্তু নিজেদের বলয়ের নেতারা সদস্য সচিব পদে না আসায় পদত্যাগ করেন আমিরুজ্জামান। পরে ভারপ্রাপ্ত আহ্বায়ক দিয়ে দায়িত্ব চালানোর কয়েক মাস পর যুবদল সভাপতি উদবাতুল বারী আবুকে আহ্বায়ক বানিয়ে নতুন কমিটি করে বিএনপি। মহানগর দায়িত্ব পাওয়ার পরও যুবদলের দায়িত্ব ছাড়েননি তারা। এতে বিব্রত হন কুমিল্লা মহানগরের বিএনপির নেতাকর্মীরা।

বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, তিনি বিএনপির কুমিল্লা বিভাগের দায়িত্ব রয়েছেন। কথা হয় তার সঙ্গে। তিনিও দলের অস্থিরতার কথা জানান।

এছাড়া মহানগর বিএনপি ঘিরে এমন স্থবিরতা আসন্ন কুমিল্লা বিভাগীয় সমাবেশ ঘিরে অস্থরিতা বাড়াচ্ছে। কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিন উর রশীদ ইয়াসিনে সঙ্গে কথা বলে এমন ইঙ্গিত পাওয়া যায়।

তবে কেন্দ্রীয় নেতারা আশা করছেন, সব পক্ষ দলের স্বার্থে সমাবেশকে গণ-সমাবেশে রূপ দেবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu