1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চীনের কারখানায় আগুন, নিহত ৩৬

ডেস্ক রিপোর্ট Sadhin BanglaTV
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

মধ্যে চীনের হেনান প্রদশের আনইয়াং শহরে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৬ জন নিহত হয়েছে। আহত ও নিখোঁজ রয়েছেন দুজন করে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবর আর-জাজিরার।

 

রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে আনইয়াং শহরের হাই-টেক জোনে অবস্থিত কাইজিনডা ট্রেডিং কোম্পানি লিমিটেডের একটি প্ল্যান্ট থেকে আগুনের সূত্রপাত। আগুন নেভাতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছিল।

এক বিবৃতিতে স্থানয় কর্তৃপক্ষ জানায়,  ২০০ জন উদ্ধারকর্মী ও ৬০ জন দমকলকর্মী আগুন নেভাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেছেন। নিহতদের পরিবারদের সান্ত্বনা দিতে ঘটনাস্থলে ছিলেন
মনোবৈজ্ঞানিকরা।

কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের পেছনে নাশকতার আভাস রয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে আটক করা হয়েছে। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

চীনে কারখানায় অগ্নিকাণ্ড বা বিস্ফোরণের ঘটনা নতুন নয়। নিরাপত্তাজনিত ঘাটতি ও অব্যবস্থাপনার কারণে দেশটির শিল্পকারখানায় প্রায়ই আগুনের ঘটনা ঘটে।

২০১৯ সালের মার্চে ইয়ানচেং অঞ্চলের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়। এ ঘটনায় দুর্ঘটনাস্থল সংলগ্ন এলাকার বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়। ২০১৫ সালে চীনের শিল্প কারখানার সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে। উত্তর তিয়ানজিনে রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৬৫ জন নিহত হয়েছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu