1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আদালত থেকে পলাতক এক জঙ্গির বাড়ি লালমনিরহাটে, বাড়তি সতর্কতা বুড়িমারী স্থলবন্দরে

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট।
  • আপডেটের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে পুলিশের চোখে স্প্রে মেরে ছিনিয়ে নিয়েছে জঙ্গিরা। এদের মধ্যে জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের অন্যতম সদস্য আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিবের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেটেশ্বর গ্রামে। আদালত প্রাঙ্গণ থেকে পলাতক দুই জঙ্গির মধ্যে একজনের বাড়ি লালমনিরহাট জেলায় হওয়ায় জেলা পুলিশ লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে বাড়তি সতর্কতা অবস্থান অবলম্বন করেছেন।

রবিবার (২০ নভেম্বর) দুপুরের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেল করে আসা চার জঙ্গি তাদের ছিনিয়ে নেয় পুলিশের কাছ থেকে। এ সময় এক পুলিশ সদস্য আহত হয়। বুড়িমারী স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ইমিগ্রেসন) নুর হাসান কবির জানান, ঢাকায় দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পর বিকেলে পুলিশের বিশেষ শাখা থেকে সতর্কতামূলক চিঠি এসেছে। একই সঙ্গে ওই দুই জঙ্গির নাম ও ছবি পাঠানো হয়েছে। এ ঘটনায় তাদের আটকাতে সতর্কতা অবলম্বন করা হয়েছে।

একই সাথে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অপর পলাতক জঙ্গি মইনুল হাসান শামীমের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu