1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

তারেককে দেশে ফিরিয়ে আনতে বিএনপির এত সমাবেশ: নানক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ২১ নভেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, সাজাপ্রাপ্ত দুই নেতা খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সমাবেশের নামে বিশৃঙ্খলা করার পায়তারা করছে বিএনপি।

সোমবার (২১ নভেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ স্থলের কাজ পরিদর্শন শেষে এসব বলেন নানক। তিনি আরও বলেন, দায়িত্বশীল দল হিসেবে মানুষের প্রতি সহযোগিতার হাত না বাড়িয়ে উল্টো দায়িত্ত্বহীনতার পরিচয় দিচ্ছে বিএনপি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, যেখানে দশলাখ লোকের জমায়েত সম্ভব সেখানেই বিএনপি সমাবেশ করুক।

কিন্তু রাজধানীতে সমাবেশ করার নামে জনজীবন বিপর্যস্ত করার চেষ্টায় মেতেছে তারা।

এসময়, এক প্রশ্নের জবাবে দলটি যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, বাংলা ভাইদের পৃষ্ঠপোষক তারা, সারা বাংলাদেশে সিরিজ বোমা হামলা চালিয়েছে যারা। তারা সব কিছুকেই নাটক বলে, তাদের কথা আর কেউ বিশ্বাস করে না। এই দেশ বিরোধী বিএনপি জামাতকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu