বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শাফায়াত জামিলের পরিবারের সদস্য ও গ্রাহকদের কাছে প্রকল্প হস্তান্তর করেছে শেলটেক। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর শেখ রাসেল স্কয়ারের শেলটেক টাওয়ারে এক অনুষ্ঠানে ১৬৩তম আবাসন প্রকল্পটি জমির মালিক ও গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়। শেলটেক গ্রুপের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানী উত্তরার ৪ নং সেক্টরে শেলটেক ভেলর আবাসন প্রকল্পটির জমি স্বাধীনতা যুদ্ধে সাহসিকতার জন্য বীর বিক্রম খেতাবপ্রাপ্ত প্রয়াত কর্নেল (অব.) শাফায়াত জামিলের সমৃতিবিজড়িত চিহ্ন।
শেলটেকে কর্মরত স্থপতি ও প্রকৌশলীদের তত্ত্বাবধানে আধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সংবলিত –শেলটেক ভেলর আবাসন প্রকল্পটি কর্নেল (অব.) শাফায়াত জামিলের পরিবারের সদস্য ও গ্রাহকদের কাছে হস্তান্তর করে শেলটেক গর্বিত।
অনুষ্ঠানে শেলটেক গ্রুপের সহযোগী পরিচালক শেখ সাইয়ান আহমেদ, শেলটেক (প্রা.) লিমিটেডের সিইও মো. শরীফ হোসেন ভূঁইয়া ও হেড অব অপারেশনস শাহজাহানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ফ্ল্যাট ক্রেতারাও উপস্থিত ছিলেন।