1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ঢাকায় আসছেন না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সভায় যোগ দিতে শেষ পর্যন্ত আর ঢাকায় আসছেন না রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোববার (২০ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান।

ড. মোমেন বলেন, ‘তাঁর আসার কথা ছিল। বলেছেনও আসবেন।

শুনেছি, শিডিউলের কারণে মেলাতে পারছেন না। ’

দুই দিনের সফরে ২৩ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশে আসার কথা ছিল ল্যাভরভের। পরদিন ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আইওআরএ মন্ত্রীদের সভায় যোগ দেওয়ার কথা ছিল তার।

২৩ সদস্য দেশের জোট আইওআরএর ২০২২-২৩ মেয়াদের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ।

গত বছরের নভেম্বর মাসে ঢাকায় মন্ত্রী পর্যায়ের সম্মেলনে জোটের দশম ডায়ালগ পার্টনার বা সংলাপ সহযোগী হিসাবে যুক্ত হয় রাশিয়া।

ঢাকায় আইওআরএ কাউন্সিল অব মিনিস্টিার্সে যোগ দেওয়ার পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করার কথা ছিল ল্যাভরভের।

রুশ পররাষ্ট্রমন্ত্রী শেষ পর্যন্ত ঢাকায় না এলেও সোমবার তার সঙ্গে টেলিফোনে আলাপ হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন মোমেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu