1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জেএমবি সদস্যকে আদালত চত্বর থেকে ছিনতাই

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ও জেএমবি সদস্য আবু সিদ্দিক ও মইনুলকে ঢাকার আদালতের সামনে থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে সন্ত্রাসবিরোধী ট্রাইবুনাল থেকে নামার সময় সিঁড়ি থেকে তাদের ছিনিয়ে নেওয়া হয়।

জানা যায়, নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের মুখে ‘গ্যাস স্প্রে’ করে লাপাত্তা হন তারা। ডিবিপ্রধান হারুন-অর-রশীদ গণমাধ্যামকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিরা হলো সুনামগঞ্জের ছাতকের আব্দুল কুদ্দুসের ছেলে মাইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারীর আবু তাহেরের ছেলে সাকিবুর।

আদালত সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধ ট্রাইব্যুনালে হাজির করে হাজত খানায় নেওয়ার সময় চারজনের মধ্যে দুজনকে ছিনিয়ে নিয়ে যায়। দুই বাইকে চারজন এসেছিলেন। এসময় পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন আর রশীদ আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে বলেন, ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা সদস্যরা আসামিদের ধরার জন্য কাজ শুরু করেছে। ঢাকার সব চেকপোস্টগুলোতে মেসেজ পাঠানো হয়েছে। আশপাশের অলিগলিতে তল্লাশি করা হচ্ছে।

২০২১ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান দীপন হত্যা মামলায় ৮ জঙ্গির মৃত্যুদণ্ডের আদেশ দেন। ৫৩ পৃষ্ঠার ওই আদেশে মইনুল ও আবু সিদ্দকের নামও ছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu