1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফসলি জমিতে মিলল ক্যানসার সৃষ্টিকারী ‘টক্সিক মেটাল’

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৭৪৪ সময় দর্শন

সবজিতে ভারী ধাতুর খোঁজ করতে গিয়ে ফসলের জমিতে সহনীয় মাত্রার থেকে বেশি লেড, নিকেল ও ক্যাডমিয়ামের উপস্থিতির প্রমাণ পেয়েছেন গবেষকরা। সম্প্রতি জামালপুরের মাটিতে চাষ হওয়া বেগুন নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে, বেগুন খেলেই ক্যানসার হবে বিষয়টি এমন নয়; যে সব চাষের মাটিতে ভারী ধাতুর উপস্থিতি থাকবে, সেখানে যেকোনো ফসলে থাকতে পারে মানবদেহের জন্য ক্ষতিকারক উপাদান।

গবেষকরা বলছেন, কী কারণে মাটিতে লেড, নিকেল ও ক্যাডমিয়ামের পরিমাণ বাড়ছে তা জানতে এবং এর প্রতিকারে আরও গবেষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার।

কমবেশি অনেকেই পছন্দের সবজির তালিকায় রাখেন বেগুন।

এই বেগুনে উপস্থিত আছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান। তবে তখনই ক্যানসার সৃষ্টিকারী উপাদান মিলবে যখন ওই মাটিতে ভারী ধাতুর সংমিশ্রণ থাকবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের বিজ্ঞানী অধ্যাপক জাকির হোসেনের দুই বছরের গবেষণায় উঠে এসেছে এসব তথ্য।

 

জাকির হোসেন জানান, হেভি টক্সিক মেটালের এই বেগুনসহ যেকোনো ফসল ক্রমাগত খেলে মানবদেহে ক্যানসারের প্রবণতা বাড়তে পারে।

গবেষকরা বলছেন, জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলার ২০টি স্পটের কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা বেগুন ও মাটির স্যাম্পল পরীক্ষায় এসব হেভি মেটালের উপাদান মিলেছে। তবে কীভাবে এসব উপাদান পাওয়া গেল, তা নিয়ে আরও গবেষণা দরকার।

কৃষকরা বলছেন, বেগুনের পোকা দমনে ক্রমাগত কিটনাশক প্রয়োগ করতে হচ্ছে তাদের।

সরকারের সাড়ে চার লাখ টাকা ব্যয়ে গবেষণায় শুধু বেগুন নয়, ওই এলাকার সিম, টমোটোসহ আরও বেশকিছু সবজিতে ভারী ধাতুর উপস্থিতি পাওয়া গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu