1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সিলেটে বিএনপির গণসমাবেশ : মঞ্চে মির্জা ফখরুল

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলছে। নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগেই শুরু হলো এ সমাবেশ। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টায় কুরআন তিলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়।

মঞ্চে রয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় পর্যায়ের নেতারা।

এখন তারা বক্তব্য রাখছেন। এদিকে গণসমাবেশের মঞ্চে পৌঁছেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৯ নভেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিনি সমাবেশস্থলে পৌঁছান।

এর আগে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে প্ল্যাকার্ড, ব্যানার এবং ধানের শীষ নিয়ে বড় বড় মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকে নেতাকর্মীরা। সমাবেশস্থলে নেতাকর্মীরা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগরীর বিভিন্ন মোড়ে টহল দিচ্ছেন তারা।

মহানগর পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ জানিয়েছেন, সমাবেশকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। পাশাপাশি অন্যান্য সংস্থাও মাঠে রয়েছে। ১৯টি চেকপোস্ট বসানো হয়েছে। চারটি মোবাইল টিমসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।

শনিবারের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বক্তব্য দেবেন স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা।

জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর বিভাগীয় সমাবেশ করেছে দলটি। এদিকে ভোর থেকে নেতাকর্মীরা পরিবহন ধর্মঘট উপেক্ষা করে সিলেট আলিয়া মাদরাসা মাঠে উপস্থিত হয়েছেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu