1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নিজের মেয়েকে ধর্ষণ করতে প্রেমিককে সাহায্য করল মা!

অনলাইন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৫২৮ সময় দর্শন

যেকোনো সন্তানের কাছে পৃথিবীর সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ তার মা। কিন্তু সেই মা-ই যদি সন্তানের সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়? শুনতে অবাক লাগলেও এমনই মর্মান্তিক এক ঘটনা ঘটেছে ভারতের চেন্নাইয়ে। যেখানে নিজের মেয়েকেই ধর্ষণ করতে প্রেমিককে সাহায্য করেছে এক নারী।

শুধু তাই নয়, এ কারণে গর্ভবতীও হয়ে পড়ে ১৪ বছর বয়সি নাবালিকা। সম্প্রতি সরকারি হোমে এক সন্তানের জন্মও দিয়েছে সে। ঘটনায় দুই অভিযুক্তকেই গ্রেফতার করেছে পুলিশ।জানা গেছে, অভিযুক্ত নারীর কয়েক বছর আগেই ডিভোর্স হয়েছিল। পরে শেখর নামে পেশায় এক রঙ মিস্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় ওই নারী।

এরপর মাঝেমধ্যেই ওই নারীর সঙ্গে দেখা করতে আসত ওই ব্যক্তি। কিন্তু তার মাঝেই তার ১৫ বছর বয়সি বড় মেয়েকে যৌন হেনস্তা করতে থাকে। এই বিষয়ে মাকে জানালেও, ওই নারী নিজের মেয়েকে বাঁচানোর পরিবর্তে মানিয়ে নিতে বলে। এরপর ওই ব্যক্তির কুকীর্তির পরিমাণও বাড়তে থাকে। এর মধ্যেই গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা।

বিষয়টি জানতে পেরে মেয়েকে ভাইয়ের বাড়িতে রেখে আসে অভিযুক্ত নারী। পরে মেয়েটি তার মামাকে পুরো বিষয়টি জানায়। এরপর বোনের সঙ্গে কথা বলার চেষ্টা করেন অভিযুক্ত নারীর ভাই। শেষপর্যন্ত যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন। এরপরই নড়েচড়ে বসে পুলিশ।

এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। গ্রেফতার করা হয় অভিযুক্তদের। এদিকে, ওই নাবালিকাকে একটি হোমে পাঠানো হয়। সেখানে এক সন্তানের জন্মও দেয় সে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu