1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফোনে প্রশ্নফাঁস ও অসদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষককে কারাদণ্ড

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ১৫৭ সময় দর্শন
ফোনে প্রশ্নফাঁস ও অসদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষককে কারাদণ্ড

পটুয়াখালীর গলাচিপায় পরীক্ষা কক্ষে অসদুপায় অবল

ম্বের দায়ে দুই শিক্ষককে এক বছরের কারাদণ্ড, তিন শিক্ষার্থীকে বহিষ্কার ও এক শিক্ষককে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কালিকাপুর নুরিয়া সিনিয়র মাদ্রাসার এই ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা পরীক্ষা কক্ষে এনড্রয়োড মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেছিল। ফোনে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে অপেক্ষামান কল্যানকলস নেছারিয়া মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলামের কাছে পাঠানো হয়। তিনি প্রশ্নপত্রের উত্তর সঠিক করে শিক্ষার্থীদের কাছে প্রেরণ করেন। এ ঘটনা জানাজানি হয়ে যায়।

এদিকে এই সময়ে পটুয়াখালী জেলা অতিরিক্ত জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও গলাচিপা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম প্রবেশ করেন। কক্ষে তল্লাশি করে ব্লাকবোর্ডের পিছন থেকে মোবাইল এনড্রয়েড ফোন উদ্ধার করেন।

মো. শাহিনের শরীর তল্লাশী কওে উদ্ধার করা হয় নকল। এরপর কক্ষ পরিদর্শক ও পরীক্ষার্থীদরকে জিজ্ঞাসাবাদে সব তথ্য বেরিয়ে আসে। পরীক্ষার্থীরা হল কল্যাসকলস নেছারিয়া মাদ্রাসার ছাত্র মো. মুজাহিদুল ইসলাম, মো.সিয়াম ও গলাচিপা এন জেড মাদ্রাসার মো. শাহিনকে অসদুপায় অবলম্বলের দায়ে বহিষ্কার করা হয়েছে। অসদুপায়ে সহযোগীতা করার অভিযোগে এন জেড মাদ্রাসার সহকারি সুপার মাও. আ.হাসান, লামনা ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো. আল আমিনকে এক বছরের সাজা আদেশ দেয়া হয়েছে।

গলাচিপা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম জানান, এন জেড মাদ্রাসার সহকারি সুপার মাও.আ.হাসান, লামনা ছালেহিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো.আল আমিনকে এক বছরের সাজা দেয়া হয়েছে।
এছাড়া পলাতক কল্যানকলস নেছারিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো. রফিকুল ইসলামকে নিয়মিত মামলা দায়েরের জন্য গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষার্থী ৩ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়ে বলে তিনি জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu