1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজস্ব ফাঁকি দেওয়া বিড়ি বন্ধসহ ছয় দফা দাবিতে খুলনায় মানববন্ধন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধ করাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে খুলনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) খুলনা বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন শেষে বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের কমিশনার বরাবর ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

শ্রমিকদের দাবি গুলো হলো- রাজস্ব ফাঁকি দেওয়া সকল বিড়ি বন্ধ করা, যাচাই-বাছাই ব্যতিরেকে (অনলাইন) লাইসেন্স দেওয়া বন্ধ করা, বিড়িতে শুল্ক কমিয়ে শ্রমিকের মজুরী বৃদ্ধি করা, সিগারেটের ন্যায় বিড়িতেও অগ্রিম আয়কর ৩ শতাংশ করা, বিড়ি শিল্প ও শ্রমিকদের টিকিয়ে রাখার স্বার্থে সিগারেটের মূল্য বৃদ্ধি করা এবং তামাকজাত দ্রব্য বিক্রয়ের ক্ষেত্রে প্রান্তিক ও নিম্ন আয়ের ব্যবসায়ী ও দোকানীদের লাইসেন্সের আওতায় না এনে শুধুমাত্র পরিবেশক/ডিলারদের লাইসেন্সের আওতায় আনা।

মানববন্ধনে বক্তারা বলেন, কতিপয় অসাধু বিড়ি ব্যবসায়ী বিড়ি শিল্প ধ্বংসের ষড়যন্ত্রে নকল ব্যান্ডরোল লাগিয়ে কমদামে বিড়ি বিক্রি করে কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে আর প্রকৃত রাজস্ব প্রদানকারী বিড়ি শিল্প মালিকরা চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ব্রিটিশ-আমেরিকান টোব্যাকোর দালালরা দেশের বিড়ি শিল্পকে ধ্বংসে নানা পায়তারা চালিয়ে যাচ্ছে। বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে বিড়িতে অগ্রিম আয়কর ১০ শতাংশ আর সিগারেটে ৩ শতাংশ। বিড়ির উপর থেকে এই বৈষম্যমূলক অগ্রিম আয়কর প্রত্যাহার করতে হবে। দেশের প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্প ও শ্রমিকদের টিকিয়ে রাখার স্বার্থে সিগারেটের মূল্য বৃদ্ধি করতে হবে।

বক্তারা আরও বলেন, শ্রমিকদের অন্নসংস্থানের অন্যতম মাধ্যম বিড়ি শিল্পে শুল্ক কমিয়ে বিড়ি শিল্পে নিয়োজিত শ্রমিকের মজুরী বৃদ্ধি করতে হবে। সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে অর্থাৎ শ্রমিক শেড, গোডাউন, অফিস ছাড়া অস্তিত্বহীন বিড়ি কারখানার লাইসেন্স দেওয়া বন্ধ করতে হবে। এছাড়া তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনীতে প্রান্তিক ও নিম্ন আয়ের ব্যবসায়ী ও দোকানীদের লাইসেন্সের আওতায় না এনে শুধুমাত্র ডিলার/পরিবেশকদের লাইসেন্সের আওতায় আনতে হবে। শ্রমিকদের দাবি কার্যকর না হলে পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দেন তারা।

বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক আব্দুস সালাম মুন্সি। মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, প্রচার সম্পাদক শামীম ইসলাম, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu