1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফের ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

একের পর এক ক্ষেণাস্ত্র ছুড়ে যাচ্ছে উত্তর কোরিয়া। সেই ধারাবাহিকতা বজায় রেখে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে কিমের দেশ। খবর রয়টার্সের।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থাটি জানায়, কোরীয় অঞ্চলে মিত্রদের সঙ্গে নিয়ে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র।

এমনকি সামরিক মহড়া চালাচ্ছে তারা। এর জেরে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়ে বৃহস্পতিবার ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

চলতি বছরে রেকর্ড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে সাগরে কয়েকশ আর্টিলারি শেলও ছুঁড়েছে। ওয়াশিংটন ও সিউলের যৌথ মহড়ার জেরে এমনটা  করা হচ্ছে বলে জানিয়েছে পিয়ংইয়ং।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি উত্তর-পূর্ব উপকূলীয় শহর ওনসান থেকে সকাল ১০টা ৪৮ মিনিটে উৎক্ষেপণ করা হয়। ৪৭ কিলোমিটার উচ্চতায় থেকে ১৫০ মাইল পর্যন্ত উড়েছিল এটি।

গত রোববার উত্তর কোরিয়াকে রুখতে একটি বৈঠক করে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া-জাপান। ওই বৈঠকে অংশ নিয়ে এই তিন দেশের নেতারা পিয়ংইয়ংয়ের অস্ত্র পরীক্ষা নিয়ে সমালোচনা করে। এর জেরে বৃহস্পতিবার এই তিন দেশের পাল্টা সমালোচনা করে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। ঠিক এরপরেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে পিয়ংইয়ং।

যুক্তরাষ্ট্রের শঙ্কা, ২০১৭ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে পিয়ংইয়ং। তবে বিষয়টি এখনও অস্পষ্ট রয়ে গেছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu