1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চনপাড়ায় হত্যা করা হয়নি ফারদিনকে: ডিবি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

চনপাড়ায় বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের হত্যার ঘটনা ঘটেনি বলে ধারণা করছে গোয়েন্দা পুলিশ। ঘটনার দিন তাকে রাত সোয়া দুইটায় যাত্রাবাড়ীতে দেখা গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা প্রধান হারুন অর রশীদ।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব জানান ডিবি প্রধান। তিনি বলেন, ওইদিন যাত্রাবাড়ীতে সাদা পোশাক পরা এক ব্যক্তির সাথে কথা বলে ফারদিন।

এরপর লেগুনার চড়ে বিশ্বরোডের দিকে যায় সে ও তার বান্ধবী। সে সময় লেগুনায় আরও চারজন ব্যক্তি ছিল। ডিবি প্রধান আরও বলেন, যদিও সার্বিক বিশ্লেষণে রাত আড়াইটায় ফারদিনের চনাপাড়ায় থাকা সম্ভব না।

এদিকে, ডিবির তদন্তে সন্তোষ প্রকাশ করেছেন ফারদিনের বাবা। তবে এত রাতে বিভিন্ন জায়গায় ফারদিনের ঘোরাফেরা করার কথা না বলেও জানান তিনি।

অন্যদিকে, চনপাড়ার বস্তি এলাকায় বান্ধবীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ফারদিনকে মারপিট করে রায়হান গ্যাং। এমনটাই দাবি করেছেন চনপাড়ার স্থানীয়রা। বস্তিবাসী জানায়, একটি ছেলে তার বান্ধবীসহ ওই এলাকায় এসেছিল। সেই নারীর সাথে অশালীন আচরণকে কেন্দ্র করে রায়হান গ্রুপ এই হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে ধারণা তাদের।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu