1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিএনপি নির্বাচনে ঠিকই আসবে: কৃষিমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১২৪ সময় দর্শন

বিএনপি নির্বাচনে ঠিকই আসবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে সরকার আতঙ্কিত না। তারা তো প্রথমে বলেছে, সরকারের পতন ঘটাবে। এখন যদি সেই কথা থেকে সরে আসে তাহলে ভালো।

রাজনৈতিক দল সমাবেশ করতেই পারে। এসব করলেও তারা নির্বাচনে ঠিকই আসবে। ’

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, ‘সরকারের দায়িত্ব দেশের মানুষের জানমাল রক্ষা করা। সরকার এটা করতে গিয়ে যা করার তাই করবে। বিএনপি অরাজকতা তৈরির অতীত ইতিহাস আছে। সেই অভিজ্ঞতা থেকেই সরকার ১০ ডিসেম্বরকে ঘিরে দেশে একটি সুষ্ঠু পরিবেশ রাখতে চায়। ’

তিনি আরও বলেন, ‘বিএনপি বলছে সরকার পালাতে পারবে না, তাদের এসব হুমকি দিয়ে সরকার জনগণকে নিয়ে মোকাবেলা করবে। তাদের এ ধরণের বক্তব্যে আওয়ামী লীগ মোটেও ভীত নয়। তবে তাদেরকে অরাজকতা করতে দেওয়া হবে না। ’

বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি ডিরেক্টর ডমেনিকো স্কালপেলির সঙ্গে বৈঠক সম্পর্কে কৃষিমন্ত্রী বলেন, ‘তাদের কাছে পরামর্শ চাওয়া হলে তারা, নিজেদের শঙ্কার কথা জানিয়েছেন। তবে তারা বলেছে, বাংলাদেশে খাদ্য সংকট হবে না, দুর্ভিক্ষ হবে না। এটা হওয়ার কোনো কারণ নাই। ’

ধান উৎপাদন নিয়ে তিনি বলেন, ‘এ বছর আশার থেকে বেশি আমন ধান উৎপাদন হবে। তাই চালের সংকট হবে না। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu