1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নরসিংদীতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১২১ সময় দর্শন

নরসিংদীতে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ যাত্রী। আজ বৃহস্পতিবার সকালে পাঁচদোনা-টঙ্গি মহাসড়কের ভাটপাড়ার চাকশাল রোডে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত এক ব্যক্তির নাম আমির হামজা (৩৬)।

তিনি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সিংহরাগী গ্রামের শুক্কুর আলীর ছেলে। তিনি সিএনজির যাত্রী। অপর একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

এদিকে আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকেই ঢাকা মেডিকেলে পাঠায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পাঁচদোনা থেকে সিএনজিটি যাত্রী নিয়ে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। এসময় সিএনজিটি ভাটপাড়ার চাকশাল এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা সিলেটগামী এনা পরিবহনের একটি বাসের সাথে সংর্ঘষ হয়। এতে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার পথে আরো একজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।

মাধবদী থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। দুর্ঘটনার পর বাসটির চালক পালিয়ে যায়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu