1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষকের অপসারণ-বরখাস্ত অবৈধ: হাইকোর্ট

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

খুলনা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত ও দুজন শিক্ষককে অপসারণের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। অপসারণ ও বরখান্তের বৈধতা প্রশ্নে জারি করা রুলের চূড়ান্ত শুনানির পর বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ রায় দেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো.ইজারুল হকের বেঞ্চ।

তিন শিক্ষক হলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের সহকারী শিক্ষক মো. আবুল ফজল (বরখাস্ত) একই বিভাগের প্রভাষক শাকিলা আলম (অপসারিত) এবং ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হৈমন্তী শুক্লা কাবেরী (অপসারিত)।

গত বছর ২৩ জানুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তিন শিক্ষকের একজনকে বরখাস্ত এবং দুজনকে অপসারণের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে ২৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চিঠি ইস্যু করেন। পরে এ আদেশ প্রত্যাহার চেয়ে ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টেদের আইনি নোটিশ দেন তিন শিক্ষক। নোটিসের জবাব না পেয়ে বরখাস্ত ও অপসারণ সংক্রান্ত ২৮ জানুয়ারির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ৪ ফেব্রুয়ারি রিট করেন তাঁরা। তখন রিটের প্রাথমিক শুনানির পর রুল জারির পাশাপাশি তাদের অপসারণ ও বরখাস্তে স্থিতাবস্থা দিয়েছিলেন আদালত।

বরখাস্ত ও অপসারণসংক্রান্ত ২৮ জানুয়ারি আদেশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ–উপাচার্য, রেজিস্ট্রারসহ আট বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘এই তিন শিক্ষকের বরখাস্ত ও অপসারণ অবৈধ ঘোষণা করে তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত। ’

শিক্ষার্থীদের বেতন-ফি কমানো, আবাসনসংকটের সমাধান, দ্বিতীয় পরীক্ষণের ব্যবস্থা করাসহ পাঁচ দফা দাবিতে একাত্মতা প্রকাশ করায় এই তিন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu