1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ফের পেছালো ফরিদপুরের নগরকান্দা উপজেলা আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ফরিদপুর জেলা

হোসেন সাজু ফরিদপুর জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১৪ সময় দর্শন

ফের পেছানো হলো ফরিদপুরে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বিভিন্ন কারণে এর আগে আরও দুইবার এ সম্মেলনের তারিখ পেছানো হয়। আগামী ২৩ নভেম্বর এ সম্মেলনের তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে। এর আগে ২০ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার কারণে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর তারিখে পুনঃনির্ধারণ করা হয়েছে সম্মেলনের তারিখ। এর আগে ২০ নভেম্বর আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

এ পর্যন্ত তিনবার আ‍‍`লীগের এ সম্মেলনে তারিখ পেছানো হলো বলে জানান উপজেলা আওয়ামী লীগ এ সাধারণ সম্পাদক। এদিকে, দলের নেতা-কর্মীরা বলছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার কারণে এবারের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নির্ধারিত ২০ নভেম্বর সকাল-বিকাল এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাইতো, এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সম্মেলনে তারিখ পুনঃনির্ধারণ করা হয়েছে।

যাতে পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। দলীয় সূত্রে জানা যায়, সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাতে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ পরিবর্তনের বিষয়টি জানানো হয়। চলমান এইচএসসি পরীক্ষার কারণে এ সম্মেলনের তারিখ ২০ নভেম্বরের পরিবর্তে আগামী ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে বলে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে। উক্ত তারিখে (২৩ নভেম্বর) যথাযথভাবে সম্মেলন সফল করার লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করার জন্য নেতাকর্মীদের অনুরোধ করা হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu