1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, দুজনকে কারাদণ্ড

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১২ সময় দর্শন

গাজীপুরের শ্রীপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়। বুধবার (১৬ নভেম্বর) তাদের কারাদণ্ড দেন আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) রেহেনা আক্তার।

জানা যায়, বুধবার দুপুরে শ্রীপুর পৌর এলাকার আনসার রোড এলাকার বিভিন্ন ফার্মেসীতে সাংবাদিক ও সরকারি কর্মকর্তা পরিচয়ে ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে টাকা দাবি করেন। ভয়ে অনেকে টাকা দেন। কিন্তু তাদের গতিবিধি সন্দেহ হলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে অভিযুক্তদের ভ্রাম্যমাণ আদালত ১৫ দিনের কারাদণ্ড ও প্রত্যেককে একশ টাকা জরিমানা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ফোকরা গ্রামের অহিদুর রহমান (৩৮), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পলাশ কান্দা গ্রামের মো. সেলিম (২৮)। অহিদুর নিজেকে ৭১ বাংলা টেলিভিশনের রিপোর্টার ও সেলিম একই টেলিভিশনের ক্যামেরাপার্সন পরিচয় দেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ্ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাংবাদিক পরিচয় দেওয়া ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের সাজা দেন। সাজাপ্রাপ্তদের কারাগারে পাঠানো হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu