1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ইয়াবা পাচার : রোহিঙ্গাসহ ৪ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১২৮ সময় দর্শন

কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা পাচারের দায়ে এক রোহিঙ্গাসহ চারজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এ সময় প্রত্যেককে আরও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। বুধবার (১৬ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। মামলার পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩, ব্লক-এইস-১৬-এর মো. বশির আহমদের ছেলে মো. আয়াজ (৩৪), কক্সবাজার সদর ঝিলংজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাওয়ার হাউস দক্ষিণ হাজীপাড়ার মকবুল আহমেদের ছেলে মোহাম্মদ বিল্লাল (৩৭), খাগড়াছড়ির মানিকছড়ির পঞ্চরামপাড়ার মকবুল আহমদের ছেলে আজিমুল্লাহ (৪৩) এবং একই এলাকার ফয়জুল হকের ছেলে আবুল কালাম (৩৭)।

রায় ঘোষণার সময় আয়াজ ও বিল্লাল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অপর দুজন পলাতক।

পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত সর্বোচ্চ শাস্তি দিয়েছেন। এ রায়ের মাধ্যমে মাদক কারবারিদের কাছে কঠোর বার্তা দেয়া হয়েছে।

আরও পড়ুন :  ব্রাজিলকে হারিয়ে শিরোপা জিতবে আর্জেন্টিনা, গোল্ডেন বুট মেসির

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২৩ আগস্ট রাতে র‍্যাব-১৫-এর একটি দল অভিযান চালিয়ে কক্সবাজার শহরের মাঝিরঘাটে খুরুশকুল ব্রিজের পশ্চিম পাশে একটি মাছ ধরার নৌকা জব্দ করে। এ সময় নৌকায় থাকা মো. আয়াজ ও মো. বিল্লালকে আটক করা হয়। তবে সেসময় র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে আরও ৪/৫ জন দৌড়ে পালিয়ে যান। পরে নৌকা তল্লাশি করে ১৩ লাখ ইয়াবা ও ১০ হাজার নগদ টাকা উদ্ধার এবং নৌকাটি জব্দ করা হয়।

আরও পড়ুন : বাদ যাবে আর্জেন্টিনা, চ্যাম্পিয়ন হবে ব্রাজিল

এ ঘটনায় র‍্যাব-১৫-এর নায়েব সুবেদার মো. হারুনুর রশীদ বাদী হয়ে উল্লেখিত দুজনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা করেন।

আসামি মো. আয়াজ ও মো. বিল্লাল তাদের দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দেন। তারা জবানবন্দিতে পলাতক আসামি আজিমুল্লাহ ও আবুল কালামের নাম-ঠিকানা প্রকাশ করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ও র‍্যাব-১৫-এর এসআই মোহাম্মদ সোহেল সিকদার ২০২১ সালের ১০ জুন আদালতে মামলাটির চার্জশিট দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu