1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নোরা ফাতেহির অনুষ্ঠান বন্ধ করতে পারে না এনবিআর: তথ্যমন্ত্রী

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১৩ সময় দর্শন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, এনবিআর অনুষ্ঠান সংশ্লিষ্ট ট্যাক্স বা ভ্যাট আদায়ের বিষয়ে পদক্ষেপ নিতে পারলেও অনুষ্ঠান বন্ধ করতে পারে না।

বুধবার (১৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, নোরা ফাতেহি একজন স্বনামধন্য অভিনেত্রী

কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে আইটেম সংয়ে (গান) তিনিই পারফর্ম করবেন। যেটি অন্যান্য বিশ্বকাপেও হয়েছে, যেমন শাকিরা করেছেন, আরও বেশ কয়েকজন বিশ্ববরেণ্য তারকারা করেছেন।

নোরা ফাতেহির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, তাকে একটি প্রতিষ্ঠান বাংলাদেশে এনে একটি অনুষ্ঠানের মাধ্যমে একটি ডকুমেন্টারি করতে চায়। তো সেটির জন্য আমরা অনুমতি দিয়েছি৷ এ ক্ষেত্রে ট্যাক্স বা ভ্যাট আদায়-সেগুলোর জন্য এনবিআর অবশ্যই তাদের নোটিশ দিতে পারে। কিন্তু এনবিআর অনুষ্ঠান বন্ধ করার কোনো এখতিয়ার রাখে না৷

মন্ত্রী বলেন, যেখানে সরকার অর্থাৎ মন্ত্রণালয় অনুষ্ঠান করার অনুমতি দিয়েছে সেখানে অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার এনবিআর রাখে না। এনবিআর অবশ্যই ট্যাক্স/ভ্যাট আদায় করার জন্য পদক্ষেপ নিতে পারে। আমরা অনুমতি দিয়েছি।

মন্ত্রী বলেন, যদি ট্যাক্স/ভ্যাটের বিষয় থাকে সেটি এনবিআর দেখবে। কিন্তু অনুষ্ঠান বন্ধ করার এখতিয়ার তো কারো নেই। আমরা অনুমতি দিয়েছি, সুতরাং তারা এ অনুমতির বলে অনুষ্ঠান করতে পারবে।

উল্লেখ্য, আগামী ১৮ নভেম্বর উইমেন লিডারশিপ কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঢাকার একটি সম্মেলন কেন্দ্রে ‘গ্লোবাল এক্সিভার্স অ্যাওয়ার্ড-২০২২ উইমেন এমপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি ডকুমেন্টারির শুটিংয়ে অংশগ্রহণের জন্য বলিউডের অভিনেত্রী নোরা ফাতেহি বাংলাদেশে আসার কথা রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu