1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

জাতিসংঘে প্রস্তাব পাসে ক্ষুব্ধ রাশিয়া

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০১ সময় দর্শন

রাশিয়ার হমালায় ইউক্রেনের অবকাঠামোগত ক্ষতি ও জীবননাশের জন্য ক্ষতিপূরণ দিতে হবে মস্কোকে এমন একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। এ পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। এমনকি পাস হওয়া ওই ক্ষতিপূরণ প্রস্তাব মস্কো প্রত্যাখ্যান করেছে। খবর বিবিসির।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, ইউক্রেনে যুদ্ধে ক্ষতির জন্য আন্তর্জাতিক আহ্বান ক্ষুব্ধভাবে প্রত্যাখ্যান করেছে রাশিয়া। জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হওয়ার পর মস্কো থেকে এরকম প্রতিক্রিয়া এসেছে। সাধারণ পরিষদের প্রস্তাবের কূটনৈতিক গুরুত্ব থাকলেও তা কার্যকরের ক্ষমতা নেই।

ক্রেমলিন বলেছে, ক্ষতিপূরণের নাম করে পশ্চিমা দেশগুলো যেন রাশিয়ার আন্তর্জাতিক রিজার্ভের নিয়ন্ত্রণ নিতে না পারে, এ নিয়ে কাজ করবে তারা।

রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো নিজেদের ডাকাতিকে বৈধতা দেওয়া এবং ব্যক্তিগত সম্পদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার চেষ্টা করছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মতে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাশিয়া যেসব অন্যায় করেছে, এর জন্য অবশ্যই দেশটিকে আইনি পরিণাম ভুগতে হবে। এমনকি ইউক্রেনের অবকাঠামোগত ক্ষতি, জীবননাশ ও আহতের জন্য তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

ইউক্রেনকে নিয়ে সদস্যদেশগুলো রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ও প্রমাণাদি টুকে রাখতে আন্তর্জাতিক রেজিস্টার খোলার সুপারিশ করা হয়েছে প্রস্তাবে।

ইউক্রেন যুদ্ধের পর থেকে এ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে পাঁচটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে। জাতিসংঘে পাস হওয়া সর্বশেষ প্রস্তাবটিকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, ‘রাশিয়ার দেওয়া ক্ষতিপূরণ এখন আন্তর্জাতিক আইনি বাস্তবতার অংশ। ’

জাতিসংঘ সাধারণ পরিষদে পাস হওয়া এই প্রস্তাব ত্রুটিপূর্ণ আখ্যায়িত করেছেন জাতিসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া। তিনি এ প্রস্তাবকে অকার্যকর আখ্যায়িত করে প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে নেবেনজিয়া অভিযোগ তুলেছেন, পশ্চিমারা সংঘাত দীর্ঘায়িত ও আরও খারাপ করার চেষ্টা চালাচ্ছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu