1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নকলে বাধা দিয়ে শিক্ষার্থীদের হাতে অবরুদ্ধ হলেন দুই শিক্ষক

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০৪ সময় দর্শন
পটুয়াখালীর গলাচিপায় এইচএসসি পরীক্ষায় খারিজ্জমা কেন্দ্রে ছাত্র-ছাত্রীদর অনৈতিক কাজে বাধা দেয়ায় পরীক্ষা শেষে ঘন্টাখানেক দু‘জন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে পরীর্ক্ষাথীরা। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদেরকে উদ্ধার করে। মঙ্গলবার (১৫ নভেম্বর) পরীক্ষার পর পরীক্ষার্থীরা এই কাণ্ড ঘটান। অবরুদ্ধ শিক্ষকরা হলেন বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো: জাহিদুল ইসলাম এবং কৃষিশিক্ষা বিভাগের প্রভাষক ফয়সাল রুবায়েত। জানা গেছে, গলাচিপা উপজেলার খারিজ্জমা কলেজ কেন্দ্রে খারিজ্জমা ইসাহাক মাধ্যমিক বিদ্যালে তিনটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রে ৭ নম্বর কক্ষে তিন বিষয়ের ৬২ জন পরীক্ষাথী অংশগ্রহণ করে। তাদের পরীক্ষা গ্রহণে দায়িত্বরত শিক্ষক ছিলেন তিনজন। বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক মো: জাহিদুল ইসলাম জানান, পরীক্ষার শুরু থেকে শিক্ষাথীরা নানা ধরনের অনৈতিক সুবিধা গ্রহণের চেষ্টা চালায়। তাদের অনৈতিক কাজে বাধা দেয়া হয়। পরীক্ষা শেষে খাতা জমা দেয়ার পর সকল শিক্ষাথীরা জড়ো হয়ে দু‘শিক্ষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করতে থাকে। তারা নিরাপদ আশ্রয় নিতে অধ্যক্ষের কক্ষে যান।
তখনো কেন্দ্রে কতৃপক্ষ নীরব ভূমিকা পালন করে। পরে অবস্থা বেগতিক দেখে পুলিশ প্রশাসনকে খবর দেয়অ হলে পুলিশ তাদেরকে উদ্ধার করে। বকুলবাড়িয়া ইউনিয়ন কলেজের অধ্যক্ষ রোজিনা পারভীন জানান, আমাদের কলেজের শিক্ষককে খারিজ্জমা কলেজ কতৃপক্ষের সহায়তায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে শিক্ষাথীরা। এ ব্যাপারে সন্ধ্যা ৬টায় ইউএনও মহোদয় কেন্দ্রের পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন। খারিজ্জমা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কমকতা ও অধ্যক্ষ আফরোজা আক্তার জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। গলাচিপা উপজেলা অতিরিক্ত নিবাহী অফিসার মো: মহিউদ্দিন আল হেলাল জানান, বিষয়টি আমি শুনেছি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। বরিশাল শিক্ষা বোডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, অভিযোগ পেলেই তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu