1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাঙ্গাবালীতে ১৫০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেপ্তার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১৬ সময় দর্শন

রাঙ্গাবালীতে ১৫০ লিটার চোলাই মদসহ কারবারি গ্রেপ্তার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৫০ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাত

সাড়ে তিনটার দিকে উপজেলার কেউর হাওলা গ্রাম সংলগ্ন রাবনাবাদ নদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ওই মাদক কারবারির নাম মঞ্জুরুল হাওলাদার (৪০)। তিনি উপজেলার বড়বাইশদিয়া

ইউনিয়নের কানকুনিপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, মঞ্জুরুল দীর্ঘদিন ধরে নদীতে মাছ ব্যবসার আড়ালে ট্রলারে করে মাদকের কারবার করছিল। এমন খবরে মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে

রাঙ্গাবালী থানার পুলিশ অভিযান চলিয়ে তাকে মদসহ আটক করে। পুলিশ আরও জানায়, উপজেলার মৌডুবি ইউনিয়নের মৃদুপাড়া রাখাইন পল্লীতে উৎপাদিত এ চোলাই মদ রাঙ্গাবালীর রাবনাবাদ নদী

হয়ে পাশের কলাপাড়া উপজেলা দিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য নেওয়া হচ্ছিল।রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার বলেন, অভিযানের সময়ে স্থানীয় দুই রাখাইন

পালিয়ে গেছে। আটক মঞ্জুরুল এবং ওই দুই রাইখাইনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ২০১৮ সালে মঞ্জুরুলের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu