1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

পাঁচ মহাসড়কে মোটরসাইকেল-ইজিবাইক চলাচল মনিটর করা হবে: ওবায়দুল কাদের

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১১১ সময় দর্শন

দেশের পাঁচ মহাসড়কে মোটরসাইকেল ও ইজিবাইক চলাচল মনিটর করা হবে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘এই ৫ মহাসড়ক হলো ঢাকা-আরিচা, ঢাকা-ময়মনসিং, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-টাঙ্গাইল। ’

মঙ্গলবার (১৫ নভেম্বর) বনানীতে বিআরটিএ’র কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের (এনআরএসসি) সভায় এ সিদ্ধান্ত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘এই ৫টি মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা ইজিবাইক চলাচল ক্লোজলি মনিটর করবে হাইওয়ে পুলিশ।

তবে হাইকোর্টের একটা নির্দেশনা আছে মহাসড়কে তিন চাকার যানবাহন চলতে পারবে না। সে জন্য এ যানবাহনগুলো আমরা মনিটর করব। এগুলো এখনি বন্ধ করা যাচ্ছে না, কারণ অনেক মানুষ এই বাহন চালিয়ে জীবিকা চালচ্ছে। ’

মহাসড়কে মোটরসাইকেল বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘মহাসড়কে মোটরসাইকেল এখনই বন্ধ হচ্ছে না। আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর মোটরসাইকেল বন্ধের জন্য আলাদা নীতিমালা করা হবে। তা ছাড়া, বিশ্ব ব্যাংক প্রস্তাবিত রোড সেফটি প্রোগ্রামের আওতাধীন প্রথম পর্যায়ের একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে; যার প্রাক্কালিতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ৮০ কোটি টাকা। ইতোমধ্যে প্রকল্পের ডিপিপি পুনর্গঠন করা হয়েছে, যা দ্রুতই একনেক সভার জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে সড়ক দুর্ঘটনা হ্রাস এবং এর কারণে সংগঠিত ক্ষতির মাত্রা কমানো; সড়ক নিরাপত্তায় জড়িত সরকারি সংস্থাসমূহের সক্ষমতা বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন। প্রকল্পটিতে সওজ অধিদপ্তর, বিআরটিএ, বাংলাদেশ পুলিশ এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তর স্টেক হোল্ডার হিসেবে রয়েছে। প্রকল্পটির বাস্তবায়ন কাল ডিসেম্বর ২০২২ থেকে নভেম্বর ২০২৭। ’

সেতুমন্ত্রী বলেন, ‘বুধবার থেকে যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন; তারা ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাবেন। তবে আবেদনকারীকে বায়োমেট্রিক্স প্রদানসহ পরীক্ষার জন্য একবার বিআরটিএতে আসতে হবে। ’

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu