1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এইচএসসি পরীক্ষা থাকলেও ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১০২ সময় দর্শন

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন হওয়ার কথা ছিল আগামী ৩ ডিসেম্বর। জাপান সফর শেষে এ দিন দেশে ফিরবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফলে সে দিন তার সম্মেলনে অংশ নেওয়া সম্ভব হবে না। তাই আগামী ৮ ডিসেম্বর সম্মেলনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সহসভাপতি কামাল খান এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে তিনি বলেন, আগামী ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলন হবে বলে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা আমাদের জানিয়েছেন।

এদিকে একই দিন চলমান এইচএসসির ৪টি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৮ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা রুটিন অনুসারে কেবলা ১১টা থেকে ১টা পর্যন্ত উচ্চতর গণিত দ্বিতীয় পত্র  ও ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র পরীক্ষা। দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত-গার্হস্থ্য বিজ্ঞান দ্তিীয় পত্র ও সংস্কৃত দ্বিতীয় পত্র পরীক্ষা।

উল্লেখ্য, আগামী ২৯ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন। ফেরার দিন ছাত্রলীগের সম্মেলন। তাই সেদিনের বদলে ডিসেম্বরের অন্য কোনো দিন সম্মেলনের তারিখ নির্ধারণের নির্দেশনা দেন তিনি। তাই ৩ ডিসেম্বরের দিন পিছিয়ে সম্মেলন ৮ ডিসেম্বর নিয়ে যায় ছাত্রলীগ। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির দেখভালের দায়িত্বে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

এর আগে মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ছাত্রলীগের বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সেখানে সম্মেলনের তারিখ নিয়ে সিদ্ধান্ত হয়। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ৮ ডিসেম্বর ছাত্রলীগের সম্মেলনের ইঙ্গিত দেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu