1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

নোটিশ ছাড়াই কারখানা বন্ধ, খোলার দাবিতে বিক্ষোভ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০৯ সময় দর্শন

ঢাকার ধামরাইয়ে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ করেছেন। বন্ধের আগে দেওয়া হয়নি কোনো নোটিশ। মঙ্গলবার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জয়পুরা এলাকার মমো ফ্যাশন লিমিটেড কারখানার প্রায় ১ হাজার শ্রমিক বিক্ষাভ করেন।  এ সময় বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবি জানানো হয়।

শ্রমিকরা জানান, কারখানাটি পরিচালনায় শ্রম আইন অনুসরণ করা হয় না। শ্রমিকদের ছুটির টাকা, মাতৃত্বকালীন ছুটির টাকা দেওয়া হয় না, কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই করা হয়, শ্রমিকদের মারধর ও তাদের বেতন দেরিতে দেওয়া হয়। এসবের প্রতিবাদে সোমবার শ্রমিকরা কারখানায় কর্মবিরতি পালন করেন। কর্মবিরতি চলাকালে মালিক পক্ষ আশ্বাস দেন কারখানা সঠিক নিয়মে পরিচালনা করা হবে। কিন্তু আজ কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

তারা বলেন আমাদের কারখানা খুলে দেওয়া হোক এবং শ্রম আইন অনুযায়ী পরিচালনা করা হোক।

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু বেপারী (বিন্দু) বলেন, শ্রমআইন অনুসরণ করে কারখানা পরিচালনার দাবিতে গতকাল শ্রমিকদের কর্মবিরতি চলাকালে কারখানার মালিক কারখানায় এসে শ্রমিকদের আশ্বাস দেন শ্রমিকদের সকল দাবিই মেনে নেওয়া হবে। কিন্তু আজ সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগদান করতে গেলে শ্রমিকরা কারখানার গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করলে পুলিশ শ্রমিকদের সরিয়ে দেয়। শ্রমিকরা এখন ছড়িয়ে ছিটিয়ে কারখানার আশেপাশে অবস্থান নিয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, মালিক পক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেছে। কারখানায় এক হাজারের মতো শ্রমিক ছিলেন। শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করছেন। কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে বিষয়টি নিয়ে মালিক-পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি আমি বলতে পারবো।

এ বিষয়ে জানতে মমো ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান মশিউর রহমান মামুনের মোবাইল ফোনে একাধিক বার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu