1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আ. লীগের সংবাদ প্রকাশে সাংবাদিকদের সতর্ক করলেন কাদের

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা সংবাদ দেওয়া থেকে বিরত থাকতে দেশের গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দলের সম্পর্কে মিথ্যা খবর দেয়া থেকে আপনারা বিরত থাকবেন।

মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর বনানী বিআরটিএর কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভায় সাংবাদিকদের উদ্দেশে তিনি এ অনুরোধ জানান। এসময় সুনামগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হওয়ার খবরকে মিথ্যা দাবি করেন কাদের।

তিনি বলেন, ‘আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস এ ফলস (মিথ্যা)। এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন। কী কারণে লোকটার মৃত্যু হয়েছে।

এদিনের বিষয় পরিষ্কার করে সেতুমন্ত্রী বলেন, ‘নিহত ওই ব্যক্তি সম্মেলনের ধারেকাছে ছিলেন না। তিনি বাড়িতে ছিলেন। বাড়িতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এটাকে এখন বলা হচ্ছে, আমাদের সম্মেলনে মারামারি হয়ে একজন মারা গেছে। ’

কাদের বলেন, ‘পুরোপুরি অবহিত না হয়ে কেউ এভাবে নিউজ করবেন না। যদি কেউ মারা যায় সম্মেলনে সে ক্ষেত্রে তো প্রমাণ থাকবে। স্ট্রোক করেছে আপনারা (সাংবাদিক) খবর নেন। ’

বিরোধী দলের সমাবেশের সংক্রান্ত খবরগুলোর বিষয়ে তুলে ধরেন আওয়ামী লীগের এ নেতা। এসময় তিনি বলেন, ‘বিরোধী দল হলে আপনারা শিরোনাম দেন- চারদিন আগে আসতেছে, লঞ্চে আসতেছে, নৌকায় আসতেছে, হেঁটে আসতেছে। এগুলো দিতে আমাদের বারণ নাই। এগুলো আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ’

এসময় উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহসহ বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের কর্মকর্তারা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu