1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজের আহ্বান সেনাপ্রধানের

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১২২ সময় দর্শন

সেনাবাহিনীর সদস্যদের দেশমাতৃকার সেবায় সর্বোচ্চ আত্মত্যাগের মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে দ্য ইস্ট বেংগল রেজিমেন্টাল সেন্টার (ইবিআরসি), চট্টগ্রাম সেনানিবাসে ৯টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই আহ্বান জানান।

এ সময় আর্টিলারি কোরের নতুন সংযোজিত ৫১ এমএলআরএস রেজিমেন্টেরে তৃতীয় ব্যাটারির অন্তর্ভুক্তকরণ এবং নবগঠিত শোরাড মিসাইল রেজিমেন্টের পতাকা উত্তোলন করা হয়। আজকের প্যারেডে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন ৪৪ শোরাড মিসাইল রেজিমেন্টের মেজর ইফতেখার হাসান।

সেনাপ্রধান বলেন, ‘জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে ফোর্সেস গোল-২০৩০ এর লক্ষ্য পূরণে দুর্বার গতিতে এগিয়ে চলেছে সেনাবাহিনী। তারই অংশ এই সম্প্রসারণ ও আধুনিকায়ন। ’ তুরস্কের তৈরি টাইগার এমএলআরএস মিসাইল সিস্টেম ও চীনের তৈরি শোরাড মিসাইল বাহিনীর আভিযানিক সক্ষমতা আরও বাড়িয়েছে বলেও জানান সেনাপ্রধান।

অনুষ্ঠানে চট্টগ্রামের জিওসি, এরিয়া কমান্ডার, বিমান ও নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu