1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

বিশ্বের ১ নম্বর ইউটিউবারের আয় কত?

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ৩৭৪ সময় দর্শন

বর্তমানে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের ১ নম্বর কনটেন্ট ক্রিয়েটর হয়েছেন জিমি ডোনাল্ডসন। তার আগে বিশ্বে ১ নম্বর কনটেন্ট ক্রিয়েটর ছিলেন পিউডিপাই। ১১১ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে তার ইউটিউব চ্যানেল মি. বিস্ট এখন বিশ্বের শীর্ষ ইউটিউব চ্যানেল। স্বতন্ত্র ভিডিও নির্মাতা হিসেবে সাবস্ক্রাইবারের সংখ্যায় তিনিই এখন বিশ্বের শ্রেষ্ঠ ইউটিউবার।

স্পোর্টস নিউজ ওয়েবসাইট ডেক্সার্টোর মতে, কয়েক বছর ধরেই মি. বিস্টখ্যাত জিমি ডোনাল্ডসন দ্রুতবর্ধনশীল ইউটিউবারদের একজন হয়ে উঠেছেন। চলতি বছরের জুলাইয়ে তিনি ১০০ মিলিয়ন সাবস্ক্রিপশনের লক্ষ্য পূরণ করেন। সাবস্ক্রিপশনের সংখ্যায় দীর্ঘসময় ইউটিউবের প্রথম স্থান ধরে রাখা সুইডিশ কন্টেন্ট ক্রিয়েটর পিউডিপাইকে ছাড়িয়ে তিনিই এখন ১ নম্বরে।

ফোর্বস বলছে, ২৪ বছর বয়সী এ ইউটিউবার ২০২১ সালে আয় করেন ৫৪ মিলিয়ন ডলার। তিনি প্রতিমাসে আয় করেন প্রায় ৫ মিলিয়ন ডলার। তিনিই ইউটিউবের শীর্ষ আয়কারী কনটেন্ট ক্রিয়েটর।

গত বছর, তিনি তান ৪৫৬ জন সমর্থককে নিয়ে একটি প্রতিযোগিতার জন্য নেটফ্লিক্স শো ‘স্কুইড গেম’ পুনর্নির্মাণ করেন এবং চলতি বছর জুনে তিনি ‘উইলি ওয়ানকা এবং চকলেট ফ্যাক্টরি’র মাধ্যমে অনুপ্রাণিত একটি প্রতিযোগিতায় একজন ভক্তকে পাঁচ লাখ ডলার পুরস্কার দেন।

মি. বিস্ট ২০১২ সাল থেকে ইউটিউবে সক্রিয় থাকা সত্ত্বেও তিনি তার কনটেন্টের জন্য আলোচনায় আসেন ২০১৮ সালে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu