1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দুই ভাই খেলবেন দুই দেশের জার্সিতে

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

কাতার বিশ্বকাপে ফুটবল বিশ্ব দেখবে অসাধারণ এক দৃশ্য। আপন দুই ভাই খেলবেন দুই দেশের জার্সি গায়ে। আফ্রিকার দেশ ঘানার হয়ে মাঠে নামবেন ইনাকি উইলিয়ামস। আর তার ছোট ভাই নিকো উইলিয়ামস খেলবেন শিরোপার অন্যতম দাবিদার স্পেনের হয়।  

দুই ভাইয়ের খেলার ধরনও বিপরীত। ঘানার ডিফেন্সে দেয়াল হয়ে দাঁড়িয়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাবেন ইনাকি। অন্যদিকে স্পেনের হয়ে নিকোর কাজ বল নিয়ে দুরন্ত গতিতে প্রতিপক্ষের গোলমুখে ঢুকে পড়ে গোল আদায়। স্পেনের অন্যতম ফরোয়ার্ড তিনি।

এসব তথ্য অদ্ভুত লাগতে পারে। আফ্রিকার ঘানার বাসিন্দা স্পেনের জাতীয় দলে ঢুকে পড়লেন।  ঠাঁই মিলল বিশ্বকাপ দলে?

বিষয়টি খোলাসা করতে জানতে হবে এ দুই ভাইয়ের বেড়ে ওঠার গল্প, যা রোমাঞ্চে টইটুম্বর এবং সিনেমাকেও হার মানাবে তা। ইনাকি ও নিকো দুই ভাইয়ের জন্ম স্পেনেই। নিকোর চেয়ে আট বছরের বড় ইনাকি।  তাদের বাবা-মায়ের দেশ ঘানা।

আর্থিক দৈন্যতায় ইনাকি-নিকোর বাবা ফেলেক্স ও মা মারিয়া ঘানা থেকে স্পেন গিয়েছিলেন। সেই যাওয়ার কাহিনি ছিল অনেক কষ্টের। ঘানা থেকে চার হাজার কিলোমিটার দূরত্বের স্পেনে রওনা হয়েছিলেন তারা। লম্বা এই পথ তারা পাড়ি জমিয়েছিলেন একটি ট্রাকের মধ্যে গাদাগাদি করে।  আর সাহারা মরুভূমির তপ্ত বালির ওপর পায়ে হেঁটে।

৪০-৫০ ডিগ্রি গরমের মধ্যে সাহারা মরুভূমি পায়ে হেঁটে তারা পৌঁছেছিলেন স্পেনের মেলিলায়। ফেলেক্সের পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। সেটি দীর্ঘস্থায়ী ক্ষততে রূপ নেয়। যার প্রভাবে এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন ফেলেক্স।

স্পেনে পৌঁছানোর পর অবৈধ অভিবাসনের দায়ে তারা গ্রেফতার হয়েছিলেন। মুক্তি পাওয়ার পর তারা স্পেনে রাজনৈতিক আশ্রয় পান এবং পরে পান নাগরিকত্ব। বড় ভাই স্পেনের নাগরিকত্ব ত্যাগ করে তার বাবার দেশ ঘানার নাগরিকত্ব গ্রহণ করেন।
ঘানার জার্সিতে দুটি ম্যাচও খেলেছেন তিনি। যার একটি ম্যাচ ছিল ব্রাজিলের বিপক্ষে।

ইনাকি ২০১৩ সালে যখন লা লিগার অ্যাথলেটিকো বিলবাওয়ে যোগ দেন, তখন নিকো উইলিয়ামসের বয়স ১১ বছর। তিনি তখন যোগ দিয়েছিলেন অ্যাথলেটিকো বিলবাওয়ের যুব দলে। ক্লাবে যোগ দেওয়ার এক বছর পর বিলবাওয়ের জার্সিতে অভিষেক হয়েছিল ইনাকির।

ইনাকি স্প্যানিশ লিগে ২০৩ ম্যাচ খেলে তারকা বনে গেছেন। তখন তাকে জাতীয় দলে টেনে নেয় ঘানা।  ইনাকিও ঘানাকেই বেছে নেন। অন্যদিকে ছোট ভাই নিকো উইলিয়ামসের ক্যারিয়ার অতোটা সমৃদ্ধ নয়। গত বছর কেবল পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। অ্যাথলেটিক বিলবাওয়ে দুর্দান্ত খেলে নজরে পড়েন স্পেন দলের কোচের। তাকে স্পেন জাতীয় দলে টেনে নেওয়া হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu