1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে হাইড্রো-কিউবেকের কর্মী গ্রেপ্তার

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

কানাডার বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান হাইড্রো-কিউবেক। এই প্রতিষ্ঠান থেকে যুক্তরাষ্ট্রেরও বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই প্রতিষ্ঠানেরই এক কর্মচারীর বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। এর জেরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কানাডার পুলিশ।

খবর বিবিসির।

প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, সোমবার (১৪ নভেম্বর) ৩৫ বছর বয়সী ইউয়েশেং ওয়াংকে গ্রেপ্তার করেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। পরে তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর এক বিবৃতিতে আরসিএমপি জানায়, কানাডার অর্থনৈতিক ক্ষতির জন্য ও চীনকে উপকৃত করতে গোপন নথি দিয়েছেন ওয়াং। মঙ্গলবার চারটি অভিযোগ এনে তাকে লংগুয়েলের আদালতে তোলা হবে।

আল-জাজিরা বলছে, হাইড্রো-কিউবেকের বৈদ্যুতিক যানবাহনের প্রযুক্তি বিকাশের শাখায় কাজ করতো ওয়াং। মন্ট্রিলে বসবাসরত ওয়াংয়ের বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে ২০২২ সালের অক্টোবরের মধ্যে গোপন নথি চীনকে দেন তিনি।

আরসিএমপি ইন্সপেক্টর ডেভিড বেওয়ায়দিন বলেন, ‘হাইড্রো-কিউবেকে বৈদ্যুতিক যানের প্রযুক্তিগত বিকাশ নিয়ে কাজ করা হয়। চীনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষকরা সেখানে গবেষণা চালায়। ওয়াং হাইড্রো-কিউবেকের কর্মী হয়েও অন্যান্যদের সঙ্গে বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করেছেন। নিজের অবস্থানের ব্যবহার করেছেন তিনি। ’

চলতি বছরেই ওয়াংয়ের বিরুদ্ধে অভিযোগ করে হাইড্রো-কিউবেকের অভ্যন্তরীণ নিরাপত্তা শাখা। এর জেরে গত আগস্টে তার বিরুদ্ধে একটি তদন্ত শুরু করা হয়েছিল।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu