1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

কাতার বিশ্বকাপ ফুটবলে ছয় নারী রেফারি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০৮ সময় দর্শন

কাতার বিশ্বকাপে প্রথমবারের মতো ৬ নারী রেফারিরা ম্যাচ পরিচালনা করবেন বলে জানিয়েছে ফিফা। তার মধ্যে তিনজন প্রধান রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করবেন। আর বাকি তিনজন থাকবেন রেফারির সহকারী হিসেবে।

কাতার বিশ্বকাপের জন্য রেফারি, সহকারী রেফারি ও ভিডিও অ্যাসিসটেন্ট রেফারিদের (ভিএআর) তালিকা প্রকাশ করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

যার মধ্যে প্রধান রেফারি ৩৬ জন, সহকারী রেফারি ৬৯ জন আর ভিএআরের জন্য থাকবেন ২৪ জন। যাদের মধ্যে এই ৬ জন নারী।

বিশ্বকাপের প্রধান রেফারি হওয়া নারী তিনজন হলেন- জাপানের ইয়োশিমি ইয়ামাশিতা, ফ্রান্সের ফ্র্যাপার্তে ও রুয়ান্ডার সালিমা মুকাসাঙ্গা। এছাড়াও সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন—ব্রাজিলের নিউজা ব্যাক, যুক্তরাষ্ট্রের ক্যাথরিন নেসবিট ও মেক্সিকোর কারেন দিয়াজ মেদিনা।

ফ্রান্সের ৩৮ বছর বয়সী রেফারি ফ্র্যাপার্ত ২০১১ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন। নারী রেফারিদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ও তারকা তিনি। নারী বিশ্বকাপসহ হাই প্রোফাইল আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার।

প্রথম নারী রেফারি হিসেবে ২০১৯ সালে লিভারপুল ও চেলসির মধ্যার উয়েফা সুপার কাপের ম্যাচ পরিচালনা করেছিলেন। ২০২০ সালে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস ও দিনামো কিয়েভের ম্যাচটিও পরিচালনা করেছিলেন। সেটিও ছিল প্রথম নারী হিসেবে চ্যাম্পিয়নস লিগের কোনো ম্যাচ পরিচালনার কৃতিত্ব। গত বছর ইউরোতেও প্রথম নারী হিসেবে তুরস্ক ও ইতালির ম্যাচ পরিচালনা করেছিলেন ফ্র্যাপার্ত।

মুকাসাঙ্গারও পিছিয়ে নেই ফ্র্যাপার্তের থেকে। প্রথম আফ্রিকান নারী হিসেবে আফ্রিকান কাপ অব নেশনসে জিম্বাবুয়ে ও ও গিনির মধ্যকার ম্যাচ পরিচালনা করেন তিনি। আর জাপানের ইয়ামাশিতা এশিয়ান চ্যাম্পিয়নস লিগে মেলবোর্ন সিটি ও জিওনাম ড্রাগসের ম্যাচটি পরিচালনা করেছিলেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu