1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম সম্প্রদায়ের রেকর্ড

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১০২ সময় দর্শন

সদ্য সমাপ্ত মার্কিন মধ্যবর্তি নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে যুক্তরাষ্ট্রের মুসলিম সম্প্রদায়। ২৫টি রাজ্যের স্থানীয়, রাজ্য, ফেডারেল এবং বিচার বিভাগীয় পর্যায়ে রেকর্ড ৮২ মুসলিম প্রার্থী এবার জয়ী হয়েছেন। সেন্টার অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) এবং জেটপ্যাক রির্সোস সেন্টার এ তথ্য জানিয়েছে।

অবশ্য, এর মধ্যে হতাশার খবর হলো, প্রথম মুসলিম হিসেবে সিনেটর হওয়ার গৌরব অর্জন করার সুযোগটি হাতছাড়া হয়েছে।

রিপাবলিকান মেহমেত ওজ পেনসিলভানিয়ায় তার আসনে হেরে গেছেন।

এবার বেশির ভাগ মুসলিম জয়ী হয়েছেন ভার্জিনিয়া, জর্জিয়া ও টেক্সাসের মতো রাজ্যগুলোতে। নির্বাচিত মুসলিম সদস্যদের মধ্যে ২০ জন পুনঃনির্বাচিত এবং ১৭ জন নতুন প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। কংগ্রেস ওম্যান ইলহান ওমর ও রাশিদা তালিবের মতো কয়েকজন জনপ্রিয় মুসলিম রাজনীতিবিদ তাদের আসন ধরে রেখেছেন।

বিজয়ের তালিকায় যুক্ত হয়েছে চার বাংলাদেশির নামও। জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান ও নাবিলা ইসলাম, কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেটর মো. মাসুদুর রহমান ও নিউ হ্যাম্পশায়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্য আবুল বি খান।

সিএআইআর জানায়, ২০২০ সালে ৭১ জন মুসলিম নির্বাচিত হয়েছিলেন। ২০২২ সালে তা হয়েছে ৮৪। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত সংখ্যক আমেরিকান মুসলিম আর কখনো নির্বাচিত হননি।

সিএআইআর-এর জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, ‘যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে। ’

তিনি বলেন, এই ঐতিহাসিক বিজয়ে প্রমাণ হচ্ছে যে আমাদের সম্প্রদায় আমেরিকান রাজনীতিতে ওপরে উঠছে, আমাদের প্রতিবেশীদের মধ্যে আস্থা জন্মেছে যে মুসলিমরা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এবং তাদের স্বার্থের জন্য লড়াই করতে পারে।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে মুসলিমদের কণ্ঠ চাপা ছিল।

কয়েকজন ঐতিহাসিক প্রথম হিসেবেও জয়ী হয়েছেন। কয়েকটি রাজ্যে প্রথমবারের মতো মুসলিম আইনপ্রণেতা নির্বাচিত করেছে। জর্জিয়া প্রথম মুসলিম নারী হিসেবে নাবিলাহ ইসলামকে নির্বাচিত করে।

নাবিলা সাইয়েদ (২৩) ইলিনয়সের সাধারণ পরিষদে তরুণতম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। নরুয়া রোম্মান প্রথম মুসলিম আমেরিকান নারী হিসেবে রাজ্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভে জয়ী হয়েছেন। মেইন রাজ্য আইনসভায় প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হয়েছেন মানা আবদি, দেকা ধালাক ও আবুরিন রানা।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu