1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

গলাচিপায় এশিয়ান বিগপ্লাস ও এশিয়া প্লাস তরমুজ বিজের সেমিনার অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ২২০ সময় দর্শন

“ভাল জাতের তরমুজ এর বীজ করলে চাষ, চাষী সুখে থাকবে বার মাস” এই প্রতিপাদ্যের আলোকে প্রতি বছরের ন্যায় এ বছরও মেসার্স শহীদ এ্যাগ্রো সীড ফার্ম চট্টগ্রাম এর আয়োজনে পটুয়াখালীর গলাচিপায় বীজ ডিলার ও রিটেইলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় শহীদ সীড এ্যাগ্রো ফার্মের জেনারেল ম্যানেজার মো. হামিদুর রহমান পলাশ এর সঞ্চালণায় গলাচিপা উপজেলা কৃষি অফিস অডিটোরিয়ামে গলাচিপা বীজ ডিলার ও উপজেলা বাংলাদেশ ফার্টিলাইজার সমিতির সভাপতি মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহীদ এ্যাগ্রো সীড ফার্মের পরিচালক মো. শহীদুল ইসলাম ও বরিশাল বিভাগের এ্যারিয়া ম্যানেজার মো. মেহেদি হাসান। এছাড়া উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তাবৃন্দ ও রিটেইলারবৃন্দসহ তরমুজ চাষীরা উপস্থিত ছিলেন। এ সময়ে সভাপতি নাসির উদ্দিন কৃষকদের উদ্দেশ্যে বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে চাষীদের যে ক্ষতি হয়েছে, আশা করছি বীজ বিক্রিয় ডিলাররা ন্যায্য মূল্যে তরমুজ চাষীদের হাতে পৌঁছে দিবেন। যাতে করে প্রাকৃতিক দূর্যোগের ক্ষতি পুষিয়ে উঠতে পারেন।

এছাড়া প্রাকৃতিক আবহাওয়া অনুকূলে থাকলে আশা করি কৃষকরাও তাদের আশানুরূপ ফলন পেয়ে দেশের বাহিরেও তরমুজ রপ্তানি করতে পারবেন। উন্নত জাতের আমদানীকৃত জাপানী বিগ প্লাস ও থাইল্যান্ড থেকে এশিয়া প্লাস তরমুজ বীজ চাষ প্রজেক্টর এর মাধ্যমে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এই বীজের গুণাগুণ হলো উচ্চ মাত্রায় ভাইরাস সহনশীল, প্রতিটি তরমুজ ১৫ থেকে ২০ কেজি ওজন, বেশী শীত ও বর্ষা মৌসুমে মাচার মাধ্যমে চাষ যোগ্য এবং অন্যান্য তরমুজের চেয়ে ১৫ দিন পূর্বে আগাম ফলনের কারণে কৃষকরা বেশ লাভবান হওয়ার সুযোগ রয়েছে বলে তিনি আগত উৎসুক তরমুজ চাষীদের বলেন।

প্রধান অতিথি আরজু আক্তার বলেন, তরমুজ একটি লাভজনক ফলন হওয়ায় তরমুজের বীজ এর গুণগত মান বাজার সরবরাহে ন্যায্য মূল্যে বিক্রয়ের সার্থে সবসময় বাজার মনিটরিং থাকবে। আশা করছি সবকিছু ঠিক থাকলে তরমুজ চাষিরা এবার বাম্পার ফলন ঘরে তুলতে পারবেন।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu