Dhaka 2:23 pm, Saturday, 30 May 2026

৩০ ডিসেম্বর ‘কালো দিবস’ পালন করবে বামজোট

আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ‘কালো দিবস’ পালন করবে বাম গণতান্ত্রিক জোট। ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের ‘ভোট ডাকাতির’ মাধ্যমে ক্ষমতাসীন ‘অবৈধ সরকারের’ পদত্যাগের দাবিতে দিবসটি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ওই দিন সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল এবং জেলায় জেলায় ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বাম জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাসদের বজলুর রশীদ ফিরোজ, বাসদের (মার্কসবাদী) মানস নন্দী, গণসংহতি আন্দোলনের মনির উদ্দিন পাপ্পু, সমাজতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) সিরাজুম মুনীর, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ প্রমুখ।

নেতারা ৩০ ডিসেম্বর দেশব্যাপী ‘কালো দিবস’ পালন এবং সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে কালো পতাকা হাতে রাজপথে নেমে আসার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এ অবৈধ সরকারের পদত্যাগ না করলে গণঅভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা হবে।

আর ভোট ডাকাতির নির্বাচনের আয়োজক ব্যর্থ নির্বাচন কমিশন স্বেচ্ছায় পদত্যাগ না করলে রাষ্ট্রপতির কর্তব্য হবে তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে কমিশনকে বরখাস্ত করা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিবৃতিদাতা ৪২ বিশিষ্ট নাগরিকের বিরুদ্ধে কমিশনের পক্ষ থেকে ‘অবমাননাকর বক্তব্য’ প্রদানের নিন্দা জানান নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা।

৩০ ডিসেম্বর ‘কালো দিবস’ পালন করবে বামজোট

আপডেটের সময় : 08:55:10 pm, Friday, 25 December 2020