1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

আ.লীগের সম্মেলনে সংঘর্ষ, প্লাস্টিকের চেয়ারে মাথা রক্ষা নেতাদের

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১১৫ সময় দর্শন

কেন্দ্রীয় নেতাদের সামনেই সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার উপজেলার বিএডিসি মাঠে আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। সম্মেলন মঞ্চে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন এবং জেলার সভাপতি-সম্পাদকসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সম্মেলন শুরু হওয়ার কিছুক্ষণ পরই বিতর্কে জড়ান দুই পক্ষের সমর্থকরা। বাকবিতণ্ডার এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন তারা। এমনকি মঞ্চে উপস্থিত নেতাদের লক্ষ্য করেও ইটপাটকেল ছুঁড়তে শুরু করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্লাস্টিকের চেয়ার মাথায় দিয়ে রক্ষা পান।

পুলিশ জানায়, সকালে দিরাই উপজেলার বিএডিসি মাঠে আওয়ামী লীগের সম্মেলন শুরু হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগে বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মোসাররফ গ্রুপের সঙ্গে সংঘর্ষ বাধে। শুরু হয় সম্মেলন স্থলে থাকা চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ। এ সময় মঞ্চে থাকা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ আহত হন অন্তত ১৫ থেকে ১৬ জন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেছেন, যারা এই কাজ করেছে তারা আওয়ামী লীগের কেউ নয়। বিএনপি এজেন্টরা এই ঘটনার সঙ্গে জড়িত।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu