1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

দিনাজপুরে এটিএম বুথের টাকা চুরির অপরাধে গ্রেপ্তার ২

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১১৮ সময় দর্শন

দিনাজপুরে ফুলবাড়ী বাসষ্ট্যান্ডে গত ১১ নভেম্বর ডাচ বাংলা ব্যাংকের এটিএম ফাস্ট ট্রাক থেকে প্রায় ১২ লক্ষ টাকা চুরির ঘটনা ঘটে। চুরির অপরাধে ওই ব্যাংকের ফাস্ট ট্রাকে কর্মরত জুনিয়র চ্যানেল অফিসার বরকত জামান ও রেজাউর ইসলাম নামের দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। বরকত জামান পঞ্চগড় জেলার বোদা থানার বাগপুর গ্রামের মৃত তরিজুল ইসলামের ছেলে। অপর দিকে রেজাউল ইসলাম দিনাজপুর কোতয়ালী থানাধিন রাজারামপুর গ্রামের মতিউর রহমানের পুত্র।

সোমবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ইফতেখার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ছয় মাস আগে ব্যবসায়ী রেজাউলের সঙ্গে ফাস্ট ট্রাকের জুনিয়র চ্যানেল অফিসার বরকত জামান সঙ্গে পরিচয় হয়। পরে তারা একসময় অতি ঘনিষ্ট হলে দুইজন ফাস্ট ট্রাকের ডিভিআর মেশিনের টাকা চুরির পরিকল্পনা করেন। গত ১০ নভেম্বর গ্রাহকের জমা দেয়া ডিভিআর মেশিন থেকে ১১ লাখ ৯১ হাজার ৫০০ টাকা চুরি করেন এবং জুনিয়র চ্যানেল অফিসার বরকত জামান অসৎ উদ্যেশ্যে আরও ৪ লাখ টাকার ভূয়া ডিপোজিট দেখান। পরে তিনি কৌশলে ফাস্ট ট্রাকের এটিএম বুথের সিকিউরিটি গার্ডকে চেতনা নাশক কিছু খাইয়ে ডিভিআর মেশিনের তালা খোলা রেখে প্রতিদিনের মত বাসায় চলে যান। পুলিশ চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত শেষে দুজনকে জিজ্ঞাসাবাদ করলে তারা জরিত থাকার বিষয়টি স্বীকার করেন।

গত শনিবার সংশ্লিষ্ট ব্যাংকের ম্যানেজার অপূর্ব রায় বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। এদিকে প্রয়োজনীয় ব্যবস্থা শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করেছে পুলিশ।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu