1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

মনিপুর স্কুলের অধ্যক্ষ পদে থাকতে পারবেন না ফরহাদ

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১২৫ সময় দর্শন

মনিপুর হাইস্কুলের অধ্যক্ষ পদে ফরহাদ হোসেনের থাকার আর আইনগত কোন সুযোগ নেই। ওই পদে তার দায়িত্ব চালিয়ে যেতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত। রোববার (১৩ নভেম্বর) আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

আদালতে এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

ফরহাদ হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

এর আগে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর মনিপুর স্কুল অ্যান্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে চিঠি দেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান। পরে ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া অধ্যক্ষ ফরহাদ হোসেন। ওই রিটের প্রেক্ষিতে গত ১৩ অক্টোবর চিঠির কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। এরপর রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বারজজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন।

গত ২৮ সেপ্টেম্বর বোর্ডের ওই চিঠিতে বলা হয়, ষাট বছর পূর্ণ হওয়ায় ফরহাদ হোসেনের চাকরির মেয়াদ শেষ হয় ২০২০ সালের ২ জুলাই। পরে তাকে গভর্নিং বডি চুক্তি ভিত্তিক নিয়োগ দেয়।

তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের নিযুক্ত তদন্ত কর্মকর্তা ওই নিয়োগ বিধিসম্মত হয়নি মর্মে প্রতিবেদন দেন। ওই প্রতিবেদন আমলে নিয়ে সেখানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ দিতে চিঠি দেওয়া হয়।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu