1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ল্যাভরভের সফরে জ্বালানি-রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার সম্ভাবনা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১০৫ সময় দর্শন

চলতি মাসের শেষের দিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বাংলাদেশ সফরে আসবেন। ওই সফরের সময় মস্কোর সঙ্গে সম্ভাব্য জ্বালানি সহযোগিতার কথা তুলে ধরবে ঢাকা। এছাড়া রোহিঙ্গা সংকটের সমাধানে মস্কোর আরও সক্রিয় ভূমিকা দেখতে চায় ঢাকা। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন রোববার গণমাধ্যমকে এসব কথা বলেন।

সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন তাঁর রুশ প্রতিপক্ষের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ এক সেমিনারের পর সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং তার এখানে আসার সম্ভাবনা রয়েছে। এই সফরে রাশিয়ার সঙ্গে আমাদের চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরার সুযোগ হবে। ’

এর আগে পররাষ্ট্রমন্ত্রী মোমেন তার রুশ প্রতিপক্ষকে ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ২২তম আইওআরএ কাউন্সিল অব মিনিস্টারস (সিওএম) বৈঠকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্ভবত ২৩ নভেম্বর এখানে আইওআরএ বৈঠকে তার মূল বিষয়ে আলোকপাত করা ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন।

রাশিয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর একটি সংলাপ অংশীদার।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu