1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

খেরসনে যুদ্ধাপরাধ করেছে রাশিয়া: জেলেনস্কি

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

রাশিয়া খেরসনে যুদ্ধাপরাধ করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেন পে্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, রশিয়া খেরসন ছেড়ে যাওয়ার পর সেখানে ৪০০ এর বেশি যুদ্ধাপরাধের প্রমাণ পেয়েছে তদন্তকারীরা। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, খেরসনে সেনা সদস্যের মরদেহর সাথে সাথে বেসামরিক নাগরিকদের মরদেহ পাওয়া গেছে।

তবে ইচ্ছাকৃতভাবে বেসামরিকদের হত্যা করার অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, অন্যান্য অঞ্চলের মত খেরসনেও ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে রাশিয়া। তিনি আরও বলেন, আমরা প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করব।

যুদ্ধ শুরুর পর বুচা, ইজিউম ও মারিওপোলে বেশ কয়েকটি গণকবরের সন্ধান মিলেছে । এর জন্য রাশিয়াকেই দায়ী করে আসছেন জেলেনস্কি। তবে রাশিয়া বরাবরই যুদ্ধাপরাধ করার অভিযোগ অস্বীকার করে আসছে।

গত মাসে জাতিসংঘের একটি কমিশন জানায়, ইউক্রেনে যুদ্ধাপরাধের ঘটনা ঘটেছে। কমিশন মানবতা বিরোধী এ অপরাধের জন্য রাশিয়াকে দায়ী করেছে।

যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের প্রাদেশিক শহর খেরসন দখল করে নেয় রাশিয়া। পরে একটি গণভোটের পর খেরসনসহ তিনটি অঞ্চলকে নিজেদের সাথে যুক্ত করে নেয় রাশিয়া। কিন্তু গত সপ্তাহে হটাৎ খেরসন থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়া। পরে প্রায় ৩০ হাজার সেনা সরিয়ে নেয় খেরসন থেকে। খেরসন থেকে সেনা প্রত্যাহারের ঘটনাকে রাশিয়ার বড় পরাজয় হিসেবে উল্লেখ করেছে কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা। তবে কৌশলগত কারণে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বলে জানিয়েছে মস্কো।

রাশিয়ান সেনা খেরসন ছেড়ে যাওয়ার পরপরই সেখানে প্রবেশ করে ইউক্রেন সেনাবাহিনী।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu