1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

ব্লাক আর্মব্যান্ড পরে ফাইনালে মাঠে নামবে ইংল্যান্ড

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১১০ সময় দর্শন

ইংল্যান্ড ক্রিকেটে গডফাদার বলে পরিচিত তিনি। তার হাত ধরে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে ১২৫ জনেরও বেশি ক্রিকেটার। প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার সুযোগ পেয়েছেন হাজারেরও বেশি ক্রিকেটার। সেই ডেভিড ইংলিশ গতকাল ৭৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে মারা গেছেন।

মেলবোর্নের ফাইনালে মহান এই ইংলিশ কিংবদন্তীকে শ্রদ্ধা জানাবেন জস বাটলারের দল। মাঠে নামবে ব্লাক আর্মব্যান্ড পরে।

এদিকে ১৯৯২ হাতছানি দিচ্ছে পাকিস্তানকে। তবে ইতিহাসের বদলা নিতে সেরা প্রস্তুতিটাই নিয়ে রেখেছেন জস বাটলার। ম্যাচের আগের দিন বাটলার জানিয়েছেন ফাইনালের জন্য কতটা রোমাঞ্চিত তিনি।

বাটলার বলেন, ‘যেকোনো সময়ই বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ পাওয়া একটা বিরাট সম্মানের ব্যাপার। দলের সবাই ফাইনাল নিয়ে বেশ রোমাঞ্চিত। আগের ম্যাচের পারফরম্যান্স আমাদেরকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। তবে কালকের (আজ) ম্যাচে এর কোনো অর্থই নেই। আমরা সম্পূর্ণ নতুন একটা ম্যাচ খেলবে নামব খুবই শক্তিশালী এক প্রতিপক্ষের সঙ্গে। আর সব সময়ই আপনি যখন কোনো ট্রফির জন্য লড়াই করবেন, তা সহজ হবে না মোটেও। ’ ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এভাবেই বললেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।

সেমিফাইনালে বাটলার (৮০) আর অ্যালেক্স হেলসের (৮৬) দুরন্ত ব্যাটিংয়ে ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশরা। তবে সেমিফাইনাল ম্যাচের কথা ভুলে কেবল ফাইনাল নিয়েই ভাবছে তারা।

অন্যদিকে পাকিস্তান অধিনায়ক বাবার আজম ফাইনাল ঘিরে কিছুটা নার্ভাস হলেও তার থেকে অনেক বেশি উচ্ছ্বসিত।

বাবার বলেন, ‘আমি নার্ভাসের চেয়ে বেশি উচ্ছ্বসিত। অবশ্যই চাপ আছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। তবে আত্মবিশ্বাস ও বিশ্বাসের মাধ্যমে এই চাপকে অতিক্রম করা সম্ভব। আর ভালো ফল পেতে হলে আপনাকে এটা করতেই হবে। ইংল্যান্ড খুবই প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ দল। ভারতকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে আসাটা সেটারই প্রমাণ দেয়। আমরা বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরেছিলাম। সেখান থেকে আমরা ঘুরে দাঁড়িয়ে শেষ চার ম্যাচ জিতে ফাইনালে এসেছি। আমরাও কিন্তু ভালো পারফরম্যান্স করেছি।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu