1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

এসএসিসিজেএফ’র আত্মপ্রকাশ: সভাপতি আশীষ, সম্পাদক সম্রাট

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১৩৯ সময় দর্শন

মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে এবার দক্ষিণ এশীয় দেশগুলোর পরিবেশ ও জলবায়ু সাংবাদিকদের নিয়ে গঠিত হলো ‘সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (এসএসিসিজেএফ)’।

কপ ২৭ আসরের মিডিয়া সেন্টারে এক সভায় নবগঠিত এই সাংবাদিক সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন ভারতের অসমীয়া প্রতিদিনের দিল্লী ব্যুরো চিফ আশীষ গুপ্ত। নির্বাহী সভাপতি হয়েছেন বাংলাদেশের এটিএন বাংলার কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর কেরামত উল্লাহ বিপ্লব। সংগঠনের প্রথম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের আমাদের নতুন সময় পত্রিকার নগর সম্পাদক আসাদুজ্জামান সম্রাট।

সেইসাথে নেপালের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার (আরএসএস) সাংবাদিক বিশ্বরাজ ওঝাকে সহকারী সাধারণ সম্পাদক করা হয়েছে।

এছাড়াও সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (এসএসিসিজেএফ) এর প্রথম কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন ভারতের দৈনিক যুগশঙ্খের মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য রফিকুল ইসলাম সবুজ (সময়ের আলো, বাংলাদেশ), ভারতের অমিতাভ সিনহা (ইন্ডিয়ান এক্সপ্রেস) ও সুনীত কুমার ভুইয়া (প্রতিদিন টাইমস), পাকিস্তানের ইমরান চৌধুরী (ডেইলি ভুলেখা) ও রাব নেওয়াজ চৌধুরী (ডেইলি আওয়াজ), নেপালের শ্রীরাম সুবেদি (নেপাল রিপাবলিক) ও প্রগতি ধাকাল (ডেইলি কারবার), শ্রীলংকার তারুসি ওয়ারিসিংহে (সিলন টুডে) এবং ভুটানের রিনজিন ওয়াংচুক (এএনএন)।

জলবায়ু সংকট মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর দাবি ও প্রত্যাশা এই সাংবাদিক সংগঠনের মাধ্যমে বিশ্বব্যাপী তুলে ধরার সিদ্ধান্ত নেন নির্বাচিত সাংবাদিক নেতারা। সংগঠনটির হেড কোয়ার্টার আপাতত বাংলাদেশের রাজধানী ঢাকায় স্থাপনের সিদ্ধান্তও নেয়া হয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu