1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

শেরপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১০৭ সময় দর্শন

শেরপুরে ৯৬ গ্রাম হেরোইনসহ মো. স্বপন মিয়া (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। আজ রোববার ভোররাতে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ চৌরাস্তা মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক স্বপন পার্শ্ববর্তী বলাইয়েরচর ইউনিয়নের চরখারচর গ্রামের মো. গোল মাহমুদ শেখের ছেলে। একইদিন বিকেলে তাকে মাদক আইনের মামলাসহ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে রবিবার ভোররাত ৪টার দিকে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের ভীমগঞ্জ চৌরাস্তা মোড়ে অভিযান পরিচালনা করা হয়। ওইসময় ৯৬ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন সেটসহ মো. স্বপন মিয়াকে আটক করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানায় র‌্যাব।

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটক স্বপন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে মাদক বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu