1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১১৭ সময় দর্শন

রাজধানীর খিলক্ষেতে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনশ ফিট সড়ক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই পথচারীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত পৌনে ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী ইয়াসিন আরাফাত জানান, পূর্বাচলের দিক থেকে একটি মোটরসাইকেল করে দুইজন ঢাকায় ঢুকছিল। আর ওই পথচারী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দিয়ে ছিটকে পড়ে যায়। তাদের তিনজনকেই উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় ওই পথচারীকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক জহির রায়হান জানান, দুর্ঘটনায় আহত দুই মোটরসাইকেল আরোহী কুর্মিটোলায় চিকিৎসা নিচ্ছেন। আর পথচারীর মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu