1. sbtv24@sadhinbangla.tv : asd barta : asd barta
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুয়াকাটায় আবারও বিতর্কের শীর্ষে পৌর মৎস্যজীবী দলের এক নেতা। পটুয়াখালীতে অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার! নিঃস্ব হচ্ছে হাজারো পরিবার। পটুয়াখালীতে বরগুনার ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু: ঝুলন্ত লাশের পায়ের নিচে বালিশ! পটুয়াখালীতে নদীখেকোদের রাজত্বের অবসান! পটুয়াখালী বাস টার্মিনালে এখনো কেন বহাল তবিয়তে ফ্যাসিস্টের দোসররা? প্রশ্ন তুলছে ছাত্র-জনতা পটুয়াখালী-৩ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি আবু বকর সিদ্দিকের গণসংযোগ ও পথযাত্রা অবৈধ মাটি দস্যুদের তাণ্ডব রুখে দিলো প্রশাসন শহীদ ওসমান হাদির শোকে জাতি যখন স্তব্ধ, পটুয়াখালীতে তখন উৎসবের ‘ধৃষ্টতা’ যৌতুক মামলায় হাজিরা দিতে এসে, সতিনের বর্বরোচিত হামলা! পটুয়াখালী জজ কোর্টে রক্তাক্ত প্রথম স্ত্রী। পটুয়াখালীর রাজনীতিতে নতুন মোড়!

রাতে ভয়ংকর হয়ে ওঠে ঢাকা

অনলাইন ডেক্স
  • আপডেটের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ১২৩ সময় দর্শন

রাতের ঢাকা ভয়ংকর। অবাধ বিচরণ অপরাধীদের। কিন্তু ভোরের ঢাকা যেন আরও ভয়ংকর। নিরাপত্তা বাহিনীর উদাসিনতায় এ সময় বাড়ছে নানা অপরাধমূলক কর্মকাণ্ড।

ছিনতাইয়ের পাশাপাশি জীবনও হারাচ্ছেন নগরবাসী। তারা বলছেন, টহল পুলিশের ঢিলেঢালা মনোভাব ও চেকপোস্টের অপ্রতুলতার কারণে এ অবস্থা। ডিএমপি জানায়, এই অবস্থা কাটাতে সদস্যদের টহল নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা হবে।

গভীর রাতে নানা প্রয়োজনে রাস্তায় বের হন অনেকেই। দেশের বিভিন্ন গন্তব্য থেকে রাজধানীতে আসা বহু মানুষ ভোগেন নিরাপত্তাহীনতায়। কথা হচ্ছিল মিরপুরের সবুরের সঙ্গে। কিছুদিন আগেই ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়েছেন তিনি। ছিনতাইয়ের ঘটনার বর্ণনা দেন তিনি।

ভাগ্য সহায়, তাই বেঁচে ফিরেছেন সবুর। কিন্তু এমন ঘটনায় জীবন হারিয়েছেন অনেকেই। ক’দিন আগে রাজধানীর ধানমন্ডিতে হাঁটতে বেরিয়ে ছিনতাইকারীর হাতে নিহত হন শাহাদত হোসেন নামে এক মেরিন প্রকৌশলী।

এমন প্রেক্ষাপটে প্রশ্ন জাগে, নিরাপত্তায় দায়িত্বরতরা কী করছেন? বিভিন্ন থানার টহল পুলিশের বিরুদ্ধে ঢিলেঢালা মনোভাবের অভিযোগ বহু পুরোনো। সরেজমিন যার প্রমাণও মিলেছে। অনেক স্থানে আগে চেকপোস্ট বসলেও এখন আর বসে না।

রাজধানীর একটি রোডে কিছুদিনের মধ্যে দুবার ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. রানা নামের এক ভ্যানচালক। নিউজ টোয়েন্টি ফেরকে তিনি তার ছিনতাইয়ের আতঙ্কিত স্মৃতির কথা তুলে ধরেন।

তবে পুলিশের দাবি, তাদের কিছু দুর্বলতা থাকলেও চেষ্টা করছেন নজরদারি বাড়ানোর। এই মুহূর্তে ৫০ থানার পুলিশ নিরাপত্তা দিচ্ছে রাজধানীবাসীকে।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
Hwowlljksf788wf-Iu